
স্বর্ণবারের পাশাপাশি স্বর্ণালঙ্কার আমদানির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন বৈধভাবে স্বর্ণালঙ্কার আমদানি করতে পারবেন অনুমোদিত ডিলাররা। তবে অনুসরণ করতে হবে স্বর্ণ আমদানি নীতিমাল ২০১৮।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারির মাধ্যমে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, স্বর্ণ আমদানি নীতিমালা ২০১৮ অনুসরণ করেই অনুমোদিত ডিলাররা স্বর্ণালঙ্কার আমদানি করতে পারবেন।
স্বর্ণ আমদানি নীতিমালা ২০১৮ তে বলা হয়েছে, ‘আবেদনকারী নিবন্ধিত লিমিটেড কোম্পানি হলে কোম্পানির পরিশোধিত মূলধন ন্যূনতম এক কোটি টাকা থাকতে হবে। আমদানিকৃত স্বর্ণবার ও স্বর্ণালঙ্কার নিরাপদে রাখার জন্য সাড়ে ৭০০ বর্গফুটের কার্যালয় থাকতে হবে। লাইসেন্সের জন্য আবেদনকারীদের অফেরৎযোগ্য পাঁচ লাখ টাকার পে-অর্ডার দিতে হবে।’
স্বর্ণ আমদানির ক্ষেত্রে প্রথমত দুই বছরের জন্য লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। পরে নবায়ণ করার সুযোগ থাকে। এই ক্ষেত্রে দুই লাখ টাকা ফি দিয়ে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নবায়ণ করার বাধ্যবাধকতা রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এর আগে অনুমোদিত ডিলারের মাধ্যমে স্বর্ণ আমদানির অনুমতি থাকলেও স্বর্ণালঙ্কার আমদানির বৈধতা ছিল না। এই সার্কুলারের মাধ্যমে স্বর্ণালঙ্কার আমদানির অনুমতি ও নীতিমালা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, স্বর্ণ আমদানির অনুমোদন দেয়ায় দেশে বৈধপথে এটি আমদানি হবে। অর্থ পাচার কমে যাবে। বাড়বে সরকারের রাজস্ব আয়।
- ১এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার ১
- ২ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
- ৩যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৪দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৫জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৬লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৭আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৮আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৯পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ১০মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু





পাঠকের মতামত