
নড়াইলে স্বামীর অমানষিক নির্যাতন ও দারিদ্রতার জন্য দুই সন্তানসহ মা আত্মহত্যার চেষ্টা করেছেন। আশংকাজনক অবস্থায় তিনজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে নড়াইল পৌরসভার ০৫ নং ওয়ার্ডের ভওয়াখালী গ্রামে। মিঠুর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি নড়াইল শহরে একটি হোটেলে কাজ করেন। আর স্ত্রী শিউলির বাবার বাড়ি নরসিংদি জেলায়। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রীসহ মিঠু পলাতক রয়েছে।
প্রতিবেশীরা বলেন, স্বামী মিঠু শেখ তার স্ত্রী শিউলি বেগমের (৩২) তেমন খোঁজখবর রাখেন না। সম্প্রতি স্বামী আরেকটি বিয়ে করায় প্রথম স্ত্রী শিউলি ও তার দুই সন্তানের ভরণপোষণ দিচ্ছিলেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এরই জের ধরে বুধবার সকালে মিঠু তার স্ত্রী শিউলিকে প্রচন্ডভাবে মারধর করেন। নির্যাতন সহ্য করতে না পেরে দুই সন্তানসহ মা শিউলি বেগম বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। জুসের সঙ্গে প্রথমে দুই সন্তানকে বিষপান করিয়ে পরে নিজে বিষপান করেন।
এছাড়াও ভাড়াটিয়া বলেন, ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু সন্তান রাব্বিকে (৭) স্কুল থেকে ডেকে এনে মা শিউলি বেগম তাকে এবং ছোট বোন ইলমাকে (৪) জুসের সঙ্গে বিষপান করান। আশংকজনক অবস্থায় প্রতিবেশিরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে ছেলে রাব্বি কিছুটা সুস্থ হলেও বোন ইলমা ও মা শিউলি বেগম স্বাভাবিক হতে পারেননি। কোনো কারণ ছাড়া প্রায়ই স্ত্রী শিউলিকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় স্বামী মিঠু শেখ। এছাড়া সন্তানদের দেখভাল ও সংসারের ভরণপোষণও দিতে চায় না সে। এমন অমানবিক নির্যাতনের ঘটনায় মিঠুর যথাযথ শাস্তি দাবি করেন প্রতিবেশিরা।
এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুজল কুমার বকশী বলেন, প্রাথমিক চিকিৎসা চলছে। আরও কয়েক ঘণ্টা পর রোগীদের সার্বিক অবস্থা বলা যাবে।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহমুদুর রহমান বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৭বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত