
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, একজন বাবা যেভাবে একটি পরিবারকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন, তেমনি তার দায়িত্বহীনতার কারণে একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। কাজেই বাবা-মা পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক অনুশাসন শিক্ষার মাধ্যমে স্মার্ট সিটিজেন হিসেবে তাদের সন্তানদের গড়ে তোলার অন্যতম কারিগর।
বুধবার (১০ জুলাই) উত্তরা লেডিস ক্লাবের দ্বিতীয় তলায় বিশ্ব বাবা দিবস ২০২৪ উপলক্ষ্যে উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত “বাবা মানে বটবৃক্ষের বিশাল ছায়া” শীর্ষক আলোচনা সভা ও “গর্বিত বাবা সম্মাননা প্রদান-২০২৪” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পীকার এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, আলোকিত সমাজ গড়তে হলে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। মোবাইল-আসক্তি ছেলেমেয়েদের বই থেকে দূরে ঠেলে দেয়। তাই সমাজে বই পড়ার আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবারের পিতা-মাতা সন্তানদের বই পড়ায় আগ্রহী করে তুলতে হবে।
মো. শামসুল হক টুকু বলেন, উপস্থিত গর্বিত বাবা সম্মাননা পদক যারা পেয়েছেন, তাঁরা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রেও উল্লেখযোগ্য সফলতার চিহ্ন রেখেছেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে আপনার সন্তানরা ও যেন অংশীদার হয় সেদিকে সুনজর দেয়ার প্রয়াস অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. খসরু চৌধুরী।
এসময় অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মনোনীত ’গর্বিত বাবা’দের হাতে সম্মাননা তুলে দেন। এর আগে শ্রদ্ধেয় ‘বাবা’দের উত্তরা পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকুজ্জামান খান স্বাগত বক্তব্য রাখেন।
অ্যাডভোকেট মো. আবু হানিফের সভাপতিত্বে ও আশরাফ-উল-আলম সবুজের সঞ্চালনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ তাসলিমা বেগমসহ সম্মানিত ‘বাবা’দের আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
এএন
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত