
নানা কারণে দেখা দিতে পারে হজমের সমস্যা। ব্যস্ততার কারণে সামনে যখন যা পান, তা-ই খেয়ে নেন অনেকে। খাবারের এই অনিয়মও হজমের সমস্যার বড় কারণ। এখান থেকে জন্ম নিতে পারে গ্যাস্ট্রিকের মতো সমস্যা। অনিয়িমিত খাবার খাওয়া ছাড়াও রাতে দীর্ঘ সময় জেগে থাকা, একটানা বসে থাকা, রাগ, মানসিক চাপ, অবসাদসহ আরও নানা কারণ রয়েছে হজমের সমস্যার।
অনেক সময় বেশি খেয়ে ফেললেও হজমের সমস্যা দেখা দিতে পারে। পানি কম পান করলেও দেখা দিতে পারে এই সমস্যা। মুঠো মুঠো ওষুধ না খেয়েও এই সমস্যা থেকে দূরে থাকা যায়। চলুন জেনে নেয়া যাক, হজমের সমস্যা দূর করার কয়েকটি ঘরোয়া উপায়-
জিরা: ভাজা জিরা ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে একসঙ্গে অনেকটা খাবেন না। অল্প করে প্রতিদিন পান করুন।
আদা: আদা হজমের সমস্যা দূর করতে বেশ কার্যকরী। গ্যাসের সমস্যা থাকলে সমপরিমাণ আদার রস ও মধু একসঙ্গে মিশিয়ে দিনে ২-৩ বার খেতে হবে। গ্যাসের সমস্যা কমানোর সঙ্গে সঙ্গে এই মিশ্রণ সর্দি কাশির কমাতে ও হজমে সাহায্য করে।
রসুন ও কিশমিশ: রোজ এককোয়া রসুনের সঙ্গে চিবিয়ে খেয়ে নিন ৪টি কিশমিশ। এতে হজম ক্ষমতা বৃদ্ধি পায়।
গোলমরিচ: গরম দুধে কিছুটা গোলমরিচ মিশিয়ে নিন। নিয়মিত অভ্যাস করুন গোলমরিচ মেশানো দুধ খাওয়া। হজমের সমস্যা দূর করতে এর জুড়ি নেই।
দারুচিনি: প্রথমে পানিতে দারুচিনি ফুটিয়ে নিন। তারপর সেই পানি ঠান্ডা করে পান করুন। প্রতিদিন সকালে খালি পেটে এই পানি পান করলে হজমে সুবিধা হবে।
সবজি: সাময়িক গ্যাসের সমস্যা হলে কিছুদিন হালকা খাবার খান। খাবারের তালিকায় বেশি করে সবজি রাখুন। তবে কিছু সবজি আছে যা খেলে গ্যাসের সমস্যা বাড়তে পারে। সেগুলো এড়িয়ে চলুন।
লেবুর রস ও আদা: এক চামচ লেবুর রসেন সঙ্গে আদা মিশিয়ে নিয়মিত খান। হজম ক্ষমতা বাড়াবে এই মিশ্রণ। এর সঙ্গে সামান্য লবণ মেশাতে পারেন।
- ১ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ
- ২চাঁদপুরে সংস্কার শেষ না হতেই ধসে পড়ছে বাঁধের মাটি
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ
- ৫ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬আরএকে সিরামিকসে সিইও নিয়োগ
- ৭মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮ভরিতে ২২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম
- ৯ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত