
হঠাৎ করে অযৌক্তিকভাবে পিআর পদ্ধতির কথা হচ্ছে বলে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের জনগণ এ পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। আমাদের দেশে এটি অনেক কঠিন ব্যাপার। কেন এ পদ্ধতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে?
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলটির নেতাদের রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, যে ভোটাধিকারের জন্য এত সংগ্রাম, এত রক্ত দেওয়া হলো সে ভোটের পদ্ধতি নিয়ে কেন এত লুকোচুরি? ভোটাররা প্রার্থী নির্বাচিত না করে দলকে নির্বাচিত করলে রাজনৈতিক দল কর্তৃত্ববাদী হয়ে পড়বে।
পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে স্থানীয়রা জনপ্রতিনিধিদের কেউ চিনবে না বলে মনে করেন রিজভী। তার দাবি, অর্থের বিনিময়ে ব্যবসায়ী এবং বিতর্কিতরা এমপি হয়ে যাবে। জনগণ তার পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারবে না। জনগণকে অগ্রাহ্য করে এ পদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করা হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কারণ শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। ন্যায় বিচার, আইনের শাসন দুমড়ে-মুচড়ে দিয়েছে। হাসিনার রেখে যাওয়া দোসররা দেশকে অস্থিতিশীল করতে ওৎপেতে আছে।
রিজভী বলেন, অনেক ক্রান্তিকাল অতিক্রম করে আজ একটি স্থিতিশীল অবস্থায় আমরা এসেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে যেসব অমীমাংসিত বিষয় রয়েছে তা সমাপ্ত করতে হবে।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, মেগা প্রজেক্টের নামে ৬৮ শতাংশ অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে। এর জন্য আন্তর্জাতিক মানের একটি অডিট হওয়া দরকার। সব জায়গায় মহা দুর্নীতি। এগুলো কারা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়ার সভাপতিত্বে সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ প্রমুখ।
এম জি
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান





পাঠকের মতামত