
দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খাওয়ার অভ্যাসটি পরিচিত। এই পানীয়কে গোল্ডেন মিল্ক নামেও ডাকা হয়। তবে শুধু হলুদ মেশানো দুধ নয়, হলুদ চায়েরও রয়েছে অনেক উপকারিতা। যদিও এর উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না। হলুদ রোগ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং ত্বককে সুন্দর করে তোলে।
নিয়মিত হলুদ চা খেলে তা শরীরের প্রদাহ কমায় এবং ভালো ঘুমের ক্ষেত্রে সাহায্য করে। ব্রণ দূর করে, হার্ট ও লিভারকে ভালো রাখে হলুদ। রয়েছে এমন আরও অনেক উপকারিতা। চলুন জেনে নেওয়া যাক হলুদ চা খেলে কোন উপকারগুলো মিলবে-
প্রদাহ কমায়
আপনি এক কাপ হলুদ চা বানিয়ে খেলে তাতে পাবেন ভিটামিন বি৩, বি৬, তামা, জিঙ্ক, পটাসিয়াম, আয়রনসহ প্রচুর পুষ্টি এবং খনিজ উপাদান। এসব পুষ্টি উপাদান কাজ করে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে। ফলে কমে অনেকগুলো দীর্ঘস্থায়ী অসুখ এবং প্রদাহের ঝুঁকি।
বাতের ব্যথা কমায়
যারা বাতের ব্যথা বা জয়েন্ট পেইনে ভুগছেন, তাদের জন্য একটি কার্যকরী প্রতিষেধক হতে পারে হলুদ চা। কারণ হলুদে আছে কারকিউমিন যৌগ। যা কাজ করে জয়েন্টের ব্যথা, বাতের ব্যথা এবং ফোলা কমাতে। তাই এ ধরনের ব্যথা কমাতে হলুদ মেশানো চা খাওয়ার অভ্যাস করুন।
হার্ট ভালো রাখে
শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে হলুদ চা। যে কারণে কমে হার্ট অ্যাটাকের ঝুঁকি। তাই হার্টের সমস্যা কিংবা হার্ট অ্যাটাকের ভয় এড়াতে নিয়মিত হলুদ চা খাওয়ার অভ্যাস করুন।
ক্যান্সারের ঝুঁকি কমায়
হলুদ ক্যান্সার বিরোধী। এটি ত্বক, অন্ত্র, স্তন, পাকস্থলী ইত্যাদির ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। তাই ক্যান্সারের মতো মরণঘাতি অসুখ থেকে দূরে থাকতে চাইলে প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন হলুদ চা।
ডায়াবেটিসের ঝুঁকি কমায়
ডায়াবেটিসের ঝুঁকি কমাতে কাজ করে হলুদ চা। কারণ হলুদে এমন কিছু উপাদান থাকে যেগুলো কমায় রক্তে শর্করার মাত্রা। ফলে কমে ডায়াবেটিসের ঝুঁকি। এটি ইনসুলিন উৎপাদনে সাহায্য করে। ফলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও।
হলুদের চা তৈরি করবেন যেভাবে
দুই কাপ পানিতে ১ চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে ৫ থেকে ১০ মিনিট ফুটিয়ে নিয়ে হলুদ চা তৈরি করুন। এবার একটি কাপে বিট লবণ, গোলমরিচের গুঁড়া, লেবুর রস এবং আদার রস নিয়ে তার সঙ্গে এই হলুদ চা মিশিয়ে দিন। এসব উপাদান হলুদ চায়ের পুষ্টিগুণ বাড়াতে কাজ করবে। সপ্তাহে দুই-তিনবার এই চা খেলে মিলবে উপকার।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৮আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত