নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫ ৫:২১ পিএম
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন সংক্রান্ত সভাপতি আমিনুল ইসলামের ১৮ সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। ফলে বিসিবির নির্বাচনে আর কোনো বাধা থাকলো না।

রোববার (৫ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে ২২ সেপ্টেম্বর চারজন কাউন্সিলর রিট করার পর হাইকোর্ট বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত করেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত ওই স্থগিতাদেশ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখেন এবং ৫ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করেন। আজ শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিতের সিদ্ধান্ত দেন চেম্বার জজ আদালত।

বিসিবির আইনজীবী জানান, এ সিদ্ধান্তে নির্বাচনে আর কোনো বাধা নেই।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে ...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ  

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদন খারিজ করে ...

একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

আলোচিত টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে ...

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় ...