
সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছর অবৈধ পথে ঢুকছে শত শত টন স্বর্ণ। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে দেশটিতে তা পাচার করা হচ্ছে। সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা সুইসএইড এই দাবি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ২০২২ সালে আমিরাতে চোরাই পথে ঢুকেছে মোট ৪৩৫ টন স্বর্ণ। এর মধ্যে ৪০৫ টনের চালান আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছে। বর্তমান বাজারে যার মূল্য ৩ হাজার কোটি ডলারেরও বেশি।
গত ১ দশকে আমিরাতে চোরাচালানের মাধ্যমে এসেছে ২ হাজার ৫০০ টন স্বর্ণ। যার বর্তমান বাজারমূল্য ১১ হাজার ৫০০ কোটি ডলার।
সুইসএইড বলেছে, আমিরাতে ঢোকা এসব স্বর্ণ বৈধভাবে খনি থেকে উত্তোলন করা হয়নি। আইন ও সরকারি বিধিনিষেধকে ফাঁকি দিয়ে অবৈধভাবে আহরণ করা হয়েছে। অর্থাৎ বিশ্বজুড়ে প্রতি বছর যে স্বর্ণ আহরণ করা হচ্ছে, সেটার পরিমাণ বৈধভাবে উত্তোলিত স্বর্ণের প্রায় সমপরিমাণ কিংবা বেশি।
এ প্রসঙ্গে আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, চোরাই স্বর্ণের প্রবেশ রোধে দেশটির সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে অভ্যন্তরীণ বাজারে স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান ধাতু ও রত্নের ক্রয়বিক্রয় সংক্রান্ত নতুন বিধি জারি করেছে।
২০১৯ সালে স্বর্ণ চোরাচালান সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। তাতে জানা যায়, আমিরাতে প্রতি বছর শত শত কোটি টাকার স্বর্ণ চোরা পথে ঢুকছে।
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, টনের পর টন স্বর্ণ চোরাই পথে প্রবেশ করায় আমিরাত বিশাল অঙ্কের কর থেকে বঞ্চিত হচ্ছে। আবার এই স্বর্ণ থেকে প্রাপ্ত অর্থ মুদ্রাপাচার, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের মতো অপরাধের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
সুইসএইডের এক কর্মকর্তা এবং প্রকাশিত প্রতিবেদনের অন্যতম লেখক মার্ক উমেল জানিয়েছেন, এশিয়ার দেশগুলোতে স্বর্ণের চালান পাঠাতে সংযুক্ত আরব আমিরাতকে করিডোর হিসেবে ব্যবহার করছেন পাচারকারীরা। এক্ষেত্রে প্রধান সহায়ক দেশটির শিথিল আইন।
তবে আমিরাতের কর্মকর্তরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, চোরাই স্বর্ণের প্রবেশ ও বাণিজ্য বন্ধে অন্যান্য দেশের সরকারগুলোর উৎসাহ কম।
২০০৯ সাল থেকে আন্তর্জাতিক বাজারে প্রতি বছর বাড়ছে স্বর্ণের দাম। বর্তমানে মূল্যবান ধাতুটির দর সেই সময়ের তুলনায় দ্বিগুণ। এই অবস্থার সুযোগে বৈধভাবে স্বর্ণ উত্তোলন বাড়ছে। পাশাপাশি অবৈধভাবে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
সুইসএইডের তথ্য অনুসারে, ২০২২ সালে বিশ্বের বিভিন্ন খনি থেকে বৈধভাবে তোলা হয়েছে প্রায় ৫০০ টন স্বর্ণ। আর অবৈধভাবে উত্তোলিত হয়েছে অন্তত ৪৪৩ থেকে ৫৯৬ টন স্বর্ণ।
- ১চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ২তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৩মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৪বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৫শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৮নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ৯দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ১০হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৭শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৮কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৯আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১০হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু





পাঠকের মতামত