
চরিত্রের প্রয়োজনে কত দৃশ্যেই না অভিনয় করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। তবে অভিনয় না, সত্যি সত্যি যা করে দেখালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, যা সত্যিই বিস্ময়কর। জীবনে চা-তো খেয়েছেন, তবে কখনো কি হাতির মলের চা খেয়েছেন? কী, শরীরে নাড়া দিয়ে উঠল? উঠাটাই স্বাভাবিক। তবে বলিউডের খিলাড়ি সত্যি সত্যিই হাতির মলের তৈরি চা খেয়েছেন।
দুঃসাহসিক অভিযাত্রিক বিয়ার গ্রিলসের অভিযানের সঙ্গী হয়ে হাতির মল দিয়ে তৈরি চা খেয়েছেন তিনি। আর নিজেই বিষয়টি জানিয়েছেন ইনস্টাগ্রামে। প্রমাণস্বরূপ জুড়ে দিয়েছেন ভিডিও।
‘ইন্টু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ শো-এর এই অভিযান ডিসকভারি প্লাসে দেখা যাবে ১১ সেপ্টেম্বর রাত আটটায়। আর ডিসকভারিতে দেখা যাবে ১৪ সেপ্টেম্বর রাত আটটায়। বর্তমানে ‘বেল বটম’-এর শুটিংয়ের জন্য ব্রিটেনে রয়েছেন অক্ষয়। সেখান থেকেই শেয়ার করেছেন এই ভিডিও।
গত বছর বিয়ার গ্রিলসের শো-এ তার সঙ্গী হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে দুজনে সময় কাটিয়েছিলেন। তারপরই বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা গিয়েছিল সুপারস্টার রজনীকান্তকে। তিনি গিয়েছিলেন বান্দিপুরের টাইগার রিজার্ভে। বান্দিপুরেই জানুয়ারি মাসে বিশেষ এই এপিসোডের শুটিং করেছিলেন অক্ষয়।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত