
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সবকিছু হারিয়ে শোক সাগরে নিমজ্জিত। শোকের মিছিল হারানোর বেদনা থেকে হয়। ইলেকশনে হেরে গেছে, আন্দোলনে হেরে গেছে, এখন আর কিছু করার নেই। আমি বলবো কালো পতাকার সঙ্গে, কালো ব্যাজ ধারণ করলে ১৬ কলা পূর্ণ হবে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এর আগে গতকাল রাজবন্দিদের মুক্তিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে একদফা দাবি নিয়ে দুই দিনের ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে বোঝা গেছে, তারা দুর্বল নাকি শক্তিশালী। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অংশই নেয়নি। সেখানে তাদের অবস্থান পরিষ্কার। জনগণকে দিয়ে নির্বাচন বর্জন করাবে, সেখানেও তারা ব্যর্থ। তাদের শক্ত কোনও অবস্থান তো দেখতে পাচ্ছি না। দল হিসেবে তারা দুর্বল, এ কথা আমি বলতে চাই না।
তিনি আরও বলেন, সারাবিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে আর বাংলাদেশে বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার করা হচ্ছে। তারা মনে করছে আওয়ামী লীগ কচুপাতার ওপর শিশিরবিন্দু, সহজেই টলে পড়বে। সেটা সম্ভব নয়। আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না।
বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে আছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, তারা যত সরকারের পতন বলবে, সরকারের তত উত্থান হবে। বিএনপি যদি ইতিবাচক রাজনীতি নিয়ে এগিয়ে যেত, তাহলে হঠাৎ করে তাদের এমন পতন হতো না। সরকারের পতন ঘটাতে গিয়ে নিজেরাই পতনের খাদে পড়ে গিয়েছে।
এম জি
- ১জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৩মালয়েশিয়ায় ৪১৫৯৬ অবৈধ প্রবাসী আটক
- ৪‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৮এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৯বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ১০যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৬ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত