
বরগুনা জেনারেল হাসপাতালে কর্মরত অফিস সহায়ক মোঃ মহসিনের বিরুদ্ধে অসুস্থ্য এক নারীকে মারধর ও খুনের হুমকির অভিযোগ উঠেছে। নারীর নাম মোসাঃ জেসমিন (৪৮)। তিনি বরগুনা পৌর শহরের ২ নং ওয়ার্ডের মাইঠা সড়কে (পুলিশ লাইন) বাসিন্দা মোহাঃ শাহ জালালের স্ত্রী।
এ ঘটনায় রবিবার (৪ ফেব্রুয়ারী) বরগুনা সদর থানায় সাধারণ ডায়েরী করে এমনটাই অভিযোগ করেন মোহাঃ শাহ জালাল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম মোঃ মিজানুর রহমান।
সাধারণ ডায়েরীর বরাতে ওসি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ০৩ ফেব্রুয়ারী দুপুরে মাইঠা সড়কের মোহাঃ শাহ জালালের স্ত্রীকে মারধর করাসহ ওই পরিবারকে খুনের হুমকি দিয়েছেন বরগুনা জেনারেল হাসপাতালের অফিস সহায়ক মোঃ মহসিন। এমন অভিযোগে বরগুনা সদর থানায় এসে সাধারণ ডায়েরী করেছেন শাহ জালালের পরিবার।
বাদী শাহজাহান মিয়া বলেন, হামলাকারী মহসীন এবং আমরা একই এলাকায় পাশাপাশি বসবাস করি। সে খুবই উৎশৃংখল প্রকৃতির লোক। হাসপাতালের চাকুরীর প্রভাব দেখিয়ে তিনি বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে আমাদের সম্পত্তি নিজ দখলে নেয়ার চেষ্টা করে আসছেন। স্থানীয় অনেক পরিবারের সাথেই তিনি এমনটা করলেও তার টাকা ও ক্ষমতার দাপটে সব সময়ই তিনি পার পেয়ে যাচ্ছেন। কোন উপায়ান্তু না পেয়ে আইনের দারস্থ হয়েছি। আশা করি সু-বিচার পাব।
এ বিষয়ে অভিযুক্ত মহসিন জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি সত্য নয়। তাই সংবাদ সম্মেলনও করেছেন তিনি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্তের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
- ১লেনদেনের শীর্ষে ফার ইস্ট নিটিং
- ২আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
- ৩সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেফতার
- ৪সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
- ৫এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ৬নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে
- ৭চাঁদাবাজির মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
- ৮শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- ৯চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ১০চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৩২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৮অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ১০গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত