
হিজাব নিয়ে বিতর্কের সুরাহা হচ্ছে না ভারতে। এবার কর্ণাটকের প্রি ইউনিভার্সিটি এডুকেশন দপ্তর জানিয়ে দিলো, হিজাব নিয়ে আন্দোলনের জেরে যারা চলতি বছরে দ্বিতীয় প্রি ইউনিভার্সিটি কোর্স (পিইউসি)-এর পরীক্ষায় বসেননি তারা নতুন করে আর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না।
রাজ্য সরকার বলছে, যে সব শিক্ষার্থী পিইউসি-র ব্যবহারিক পরীক্ষা দেননি, তাদের কোনো ভাবেই দ্বিতীয় বার সুযোগ দেওয়া হবে না।
হিজাব ইস্যুতে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে দ্বিতীয় পিইউসি-র ব্যবহারিক পরীক্ষা হয়। এ সময় অনেক শিক্ষার্থী পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে রাজ্য সরকারের এমন সিদ্ধান্তের কারণে বিপাকে পড়বেন তারা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিজাব বিতর্কে অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য বিকল্প কিছু করার কথা ভাবছিলেন। ঠিক এমন সময় রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, ব্যবহারিক পরীক্ষা যারা দেননি, তাদের অনুপস্থিত হিসেবেই চিহ্নিত করা হবে।
রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বি সি নাগেশ জানিয়েছেন, হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ সত্ত্বেও যারা হিজাব বিতর্কের জেরে প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসেননি, তাদের সম্পর্কে নতুন করে কী কোনও কিছু বিবেচনা করা সম্ভব? এমনটা হলে, যারা অন্য কোনও কারণে পরীক্ষা দিতে পারেননি, তারাও ফের সুযোগ চাইবেন। তা সম্ভব নয়।
জানা গেছে, দ্বিতীয় পিইউসি পরীক্ষায় মোট ১০০ পয়েন্ট থাকে। তার মধ্যে তাত্ত্বিকে ৭০ এবং ব্যবহারিকে ৩০ পয়েন্ট। সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, যারা ব্যবহারিক পরীক্ষা দেননি, তাদের ৩০ পয়েন্টের পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকছে না। তবে ৭০ পয়েন্টের পরীক্ষায় নির্দিষ্ট নম্বর পেলে তাদের উত্তীর্ণ হওয়ার সুযোগ রয়েছে।
- ১ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
- ২শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৩ যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা
- ৪ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৫উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
- ৬জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি
- ৭আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার
- ৮রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, ‘মার্শাল ল’ জারি রাখলেন জেলেনস্কি
- ৯চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ১০বীরগঞ্জে আগুনে পুড়ে ছাই সুরু বালার সাজানো সংসার
- ১বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ২অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৫ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৬ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৭খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৮থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৯থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ১০দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে





পাঠকের মতামত