প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১ ৩:২৪ পিএম

ভারতে পেঁয়াজের দাম বাড়ায় লোকসানের আশঙ্কায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমিয়ে দেয়া হয়েছে। এতে দেশের বাজারে পণ্যটির সরবরাহ কমে গেছে। ফলে বেড়ে গেছে পেঁয়াজের দাম।

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চারদিনের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম পাইকারিতে প্রকারভেদে বেড়েছে পাঁচ থেকে আট টাকা। চারদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ২২ টাকা থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বুধবার (২৫ আগস্ট) ৩০ টাকা থেকে ৩১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা গণেশ বর্মণ বলেন, চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত পেঁয়াজের দাম স্থিতিশীল ছিল। কিন্তু আগের দিন বন্দর থেকে যে দামে পেঁয়াজ কিনে মোকামে পাঠিয়েছি, এখন সেই দামে কিনতে পারছি না। বাজারে পেঁয়াজের দাম বাড়তির দিকে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের চেয়ে আমদানির পরিমাণ কিছুটা কমে গেছে। আগে বন্দর দিয়ে ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও এখন ১৫ থেকে ২০ ট্রাক করে আমদানি হচ্ছে।

তিনি বলেন, পেঁয়াজ যেহেতু কাঁচামাল ও পচনশীল পণ্য, তাই আমদানির সঙ্গে কাস্টমসের সব প্রক্রিয়া শেষে দ্রুত খালাস প্রক্রিয়া শেষ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারতে পেঁয়াজের দাম কিছুটা বেড়ে যাওয়ায় বন্দরের আমদানিকারকদের লোকসান গুনতে হচ্ছে। এ অবস্থায় আমদানি কমিয়ে দিয়েছেন আমদানিকারকরা। এতে পণ্যটির সরবরাহ কিছুটা কমেছে। তাই দামও কিছুটা বাড়তির দিকে।

জেলা কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৫৪ ট্রাকে এক হাজার ৫৫৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...