
ট্রেনযোগে ভারত থেকে দিনাজপুরের হিলি রেলষ্টেশনে আমদানি হচ্ছে পেঁয়াজ। আর সামাজিক দূরত্ব ও মাস্ক ছাড়াই শ্রমিকরা করছে পেঁয়াজ লোড-অনলোড। হিলি বন্দরের রাস্তা-ঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো বাড়াচ্ছে যানজট।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মালবাহী ট্রেন থেকে শ্রমিকরা পেঁয়াজ অনলোড করে দেশি ট্রাকে লোড করছে। কিন্তু মানছে না তারা সামাজিক দুরত্ব এবং মুখে নেই কোন সুরক্ষিত মাস্ক। রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো যানজটের সৃষ্টি করছে। ট্রাকের ড্রাইভার বা হেলপারের মুখে নেই কোন মাস্ক। স্থানীয় লোকজন এবং ছোট যানবহনসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাকগুলোর পড়ছে যানজটে। পেঁয়াজ লোড করে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। হিলি রেলষ্টেশনের আশপাশের রাস্তাগুলোর বেহালদশা। রাস্তার পাশের ড্রেনগুলো ট্রাকের চাপে ভেঙে পড়েছে। দেশের অন্যান্য এলাকা থেকে আসছে এই ট্রাকগুলো। বাহির থেকে পেঁয়াজ নিতে আসছেন ব্যবসায়ীরা। এলাকাবাসীদের অভিযোগ, বাহির থেকে আসা ট্রাক বা ব্যবসায়ীরা করোনা নিয়ে হিলিতে প্রবেশ করছেন।
এলাকাবাসী কুদ্দুস আলী খান রাইজিংবিডিকে জানান, আমরা হিলিবাসী করোনা থেকে নিরাপদে থাকতে চাই। আমদানিকারকরা ট্রেনযোগে ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে। শ্রমিকরা কোন সামাজিক দুরত্ব বা মাস্ক ব্যবহার করছে না। আমাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে এই ভারি ওজনের ট্রাকগুলো যাতাযাত করছে। এতে করে রাস্তাসহ ড্রেনগুলো ভেঙে পড়ছে। যানজটের কারনে চলাফেরা করতে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম রাইজিংবিডিকে বলেন, সামাজিক দূরত্ব সবাইকে মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে। আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখতেছি।
- ১স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য
- ২জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
- ৩৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
- ৫পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৬১৮ বছরের জঞ্জাল ৫ মাসে পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ৭ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার
- ৮কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৯বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ১০প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৩সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৪সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ৫বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয়, পরিবহন পরিচালকের ব্যাখ্যা
- ৬চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৭নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৮প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৯বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ১০শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত