প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১ ৩:২১ পিএম

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদৎ বার্ষিকী এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে একদিনের ছুটি শেষে ফের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরে শুরু হয়েছে পণ্য লোড-আনলোডের কার্যক্রম।

সোমবার (১৬ আগস্ট) সকাল ১০টায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক হিলি বন্দরের প্রবেশের মধ্যে দিয়ে এর কার্যক্রম শুরু হয়।

এ ব্যাপারে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, একদিন বন্ধ থাকার পর আজ থেকে ফের আমদানি-রফতানি শুরু হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত অভ্যন্তরে আটকে পড়া যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) সড়ক দুর্ঘটনায় নিহতের ...

পরিবেশবান্ধব রান্নার চুলার উদ্ভাবন সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’

সাতক্ষীরায় আয়োজিত জেলা বৃক্ষমেলায় দর্শনার্থী ও পরিবেশপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্থানীয় উদ্যোক্তা মোস্তাক আহমেদ ...

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাটহাজারী সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ...

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ মেগাপ্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ মহেশখালীর সমন্বিত মেগাপ্রকল্পের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন ...

দায়িত্বে অবহেলার কারণে চাঁদপুরের সিভিল সার্জনকে তাৎক্ষনিক বদলির নির্দেশ

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন ও ডেঙ্গু রোগীদের জন্য ইনজেকশন মওজুদ না থাকা ...