
প্রতিদিনের বিভিন্ন কাজে অনেকেই হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ছবি ভিডিও বা তথ্য শেয়ার করেন অন্যের সঙ্গে। এসব তথ্য বা ছবি চ্যাটে থেকে যাওয়া খুবই বিপজ্জনক। তবে হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত এসভ ছবি ফাইল শেয়ার আরও নিরাপদ করতে নতুন একটি ফিচার নিয়ে এসেছে। যার মাধ্যমে আপনার চ্যাট হবে আরও নিরাপদ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। সম্প্রতি মেটা একাধিক নতুন ফিচার এবং কার্যকরী আপগ্রেড এনেছে এই মেসেজিং অ্যাপে। গ্রাহকের চাহিদা মতো হোয়াটসঅ্যাপে এসেছে ‘ভিউ ওয়ান্স’ মিডিয়া পাঠানোর ক্ষমতা।
এই ফিচারের ফলে যে কোনো ব্যবহারকারী একটি ছবি বা ভিডিও অথবা কোনো ভয়েস নোটও এমনভাবে পাঠাতে দেয়, যাতে প্রাপক শুধু একবারই সেটি দেখতে বা শুনতে পান। এছাড়াও, কিছু সুবিধা রয়েছে এই ফিচারের। যদি ওই মেসেজ পাঠানোর ১৪ দিনের মধ্যে প্রাপক তা না খুলে দেখেন, তাহলে তা স্বয়ংক্রিয় ভাবে মুছে যাবে। মনে রাখতে হবে, ভিউ ওয়ান্স হিসেবে যে মিডিয়া ফাইল পাঠানো হবে, তা প্রাপকের গ্যালারিতে সেভ হবে না। কেউ চাইলেও এই ছবির স্ক্রিনশট নিতে পারবেন না।
মূলত যেসব ব্যবহারকারী গোপনীয়তার বিষয়ে উদ্বিগ্ন বা যাদের সিকিওরিটি-সেনসেটিভ কোড বা ডকুমেন্ট যেমন ক্রেডিট কার্ডের ছবি ইত্যাদি পাঠাতে হয়, তারা এই ফিচার কাজে লাগাতে পারেন। যেভাবে ব্যাবহার করবেন ফিচারটি-
প্রথমেই হোয়াটসঅ্যাপ খুলে, চ্যাট খুলে নিতে হবে, যে চ্যাটে ওই ভিউ ওয়ান্স ফাইল পাঠাতে চাইছেন ব্যবহারকারী। এরপর যে ছবি বা ভিডিও-টি পাঠাতে চান, সেটি বেছে নিন। এরপর হোয়াটসঅ্যাপ স্ক্রিনে যেখানে ছবির সঙ্গে ক্যাপশন লেখা বা ওই ফাইল এডিট করার সুযোগ পাওয়া যাবে, সেখানেই নিচের ডানদিকে কোণায় ‘১’ বেছে নিতে হবে। সেখানে আলতো ট্যাপ করলেই ফাইলটি ভিউ ওয়ান্সে সেট করা হবে। এই ফাইল পাঠানোর পরে, প্রাপক এটি শুধু একবারই দেখতে পারবেন। ফাইলটি খোলা হয়েছে কি না, তাও বুঝতে পারবেন প্রেরক।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এনজে
- ১কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ২কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ৩ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৪নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক
- ৫ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা
- ৬স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ৭দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৮শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ৯সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ১০শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত