
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়মিত আপডেট করছে নিজেকে। ব্যবহারকারীদের হোয়াটঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই ব্যস্ত সময় পার করছে প্ল্যাটফর্মটি। এবার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে রিপোর্ট করার সুবিধা।
নতুন এ ফিচার চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেটে রিপোর্ট করতে পারবেন। ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপে থাকা যে কোনো ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যদি আপত্তিকর হয়ে থাকে তাহলে সেখানে আপনি রিপোর্ট করার সুযোগ পাবেন।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ক্ষেত্রে নতুন একটি রিপোর্ট অ্যাকশন যুক্ত হতে চলেছে। আপাতত অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। মূলত যেসব ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের নিয়মনীতির বাইরে গিয়ে কোনো স্ট্যাটাস আপডেট করবেন তাদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার জন্যই এই ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ।
কোনো ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে রিপোর্ট করা হলে তা সরাসরি পৌঁছে যাবে হোয়াটসঅ্যাপের মডারেশন টিমের কাছে। যদি দেখা যায় হোয়াটসঅ্যাপের ওই স্ট্যাটাসের মাধ্যমে নিয়মনীতি লঙ্ঘন করেছে তাহলে হোয়াটসঅ্যাপের ওই অ্যাকাউন্ট সাসপেন্ড করা হবে।
হোয়াটসঅ্যাপের দাবি, এই নতুন ফিচার চালু হওয়ার পরেও মেসেজ, মিডিয়া, লোকেশন, কল এবং স্ট্যাটাস সবই নিরাপদে এবং সুরক্ষিত থাকবে। তৃতীয় কেউই এইসব তথ্য জানতে পারবেন না। অর্থাৎ এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে সব তথ্য।
বিশেষজ্ঞদের মতে এই ফিচার চালু হলে, তা ইউজারদের নিরাপত্তা বাড়াবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমকে আরও সুরক্ষিত করবে।
নারী ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে যে কোনো ধরনের অ্যাবিউজ থেকেও রক্ষা পাবেন। ফেক আইডিও বন্ধ হবে।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত