
বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে অর্থনীতিতে ব্যাপক ধস নেমে এসেছে। ভারতের অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলেছে করোনা।
তবে এতকিছুর মধ্যেও সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের সমীক্ষা আশার বাণীই শোনাচ্ছে। সংস্থাটি বলছে, ২০২০ সালে ভারত বিশ্বের ষষ্ঠ অর্থনীতির দেশ হিসেবে নাম লেখালেও ২০২৫ সালের মধ্যে ৫ম স্থানে উঠে আসবে। ২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থান দখল করবে ভারত। এমন তথ্যই উঠে এসেছে ওই সমীক্ষায়।
শনিবার প্রকাশিত ওই সমীক্ষায় সিইবিআর জানিয়েছে, ২০১৯ সালেই ব্রিটেনকে অর্থনীতির বৃদ্ধিতে ছাড়িয়ে গিয়েছিল ভারত। তবে করোনা সংক্রমণ শুরুর পর লকডাউনের জেরে আর্থিক প্রবৃদ্ধিতে ধাক্কা খেয়েছে ভারত। ফলে ২০২০ সালে ফের ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে ব্রিটেন। আর্থিক অগ্রগতির এই হার বজায় থাকলে ২০২৫ সালেই পঞ্চম অর্থনীতিতে পৌঁছাবে ভারত।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, ২০২১ সাল থেকেই চাঙ্গা হবে ভারতের আর্থিক বৃদ্ধির গতি। এতে ২০২৭ সালে জার্মানিকে পেছনে ফেলে ও ২০৩০ সালে জাপানকে পেছনে রেখে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত। সিইবিআরের ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২১ সালে আর্থিক বৃদ্ধির হার ৯ শতাংশ ও ২০২২ সালে ৭ শতাংশ প্রসারিত হবে।
ওই রিপোর্ট অনুযায়ী, ২০২৮ সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন। এদিকে, আত্মনির্ভর ভারতের শ্লোগান তুলে একাধিক পরিকল্পনা শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর জের ধরে দেশ স্বাবলম্বী অর্থনীতির পথে হাঁটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গ্লোবাল টাইমসের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত চীন থেকে ভারতে ৫ হাজার ৯শ কোটি মার্কিন ডলারের পণ্য এসেছে যা প্রায় ১৩ শতাংশ কম। অক্টোবর পর্যন্ত এই পরিসংখ্যান ছিল ১৬.২ শতাংশ। অন্যদিকে নভেম্বর পর্যন্ত ভারত থেকে চীনে পণ্য গিয়েছে ১৯শ কোটি মার্কিন ডলার। যা আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।
ফলে চলতি বছরের নভেম্বর পর্যন্ত যা অবস্থা তাতে চীন থেকে ১৩ শতাংশ কম পণ্য এসেছে। তবে এই সীমান্ত জটিলতার মধ্যেও ভারত থেকে চীনে পণ্য রফতানি পরিমাণ বেড়েছে। যদিও এ বিষয়ে চীনা সংবাদমধ্যমের বক্তব্য হচ্ছে, বাণিজ্যের সঙ্গে সীমান্ত সমস্যাকে মিশিয়ে ফেলা উচিত নয়। আর সে কারণেই ভারত থেকে পণ্য আমদানিতে তাদের কোন সমস্যা হচ্ছে না। সাম্প্রতিক সময়ে চীন থেকে পণ্য আমদানি কমেছে ১৩ শতাংশ এবং অন্যদিকে রফতানি বেড়েছে ১৩ শতাংশ।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত