
বেসরকারি এলপিজির সিলিন্ডারের (১২ কেজি) নতুন খুচরা মূল্য ৯০৬ পুননির্ধারণ করলো বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)। নতুন দর মে মাসের শুরু থেকে কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। অটোগ্যাস লিটার প্রতি ৪৪.৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) বিইআরসি নতুন এই আদেশ ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল। ভার্চুয়াল এ দর ঘোষণা অনুষ্ঠানে যুক্ত সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান, উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ।
বিইআরসির চেয়ারম্যান বলেন, দর ঘোষণার আদেশের ৮.৬ অনুচ্ছেদে সৌদি সিপি ভিত্তিতে প্রতিমাসে মূল্য সমন্বয় করার জন্য কমিটি করা হয়। সেই অনুচ্ছেদ মোতাবেক কমিটি ২৫ এপ্রিল প্রতিবেদন দাখিল করে। এরপর ২৮ এপ্রিল ভার্চুয়াল শুনানি গ্রহণ করা হয়।
গত ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হযেছিল সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তি মূল্য অর্থাৎ গ্যাসের নীট মূল্য ধরা হয়েছে। সিপির দর উঠা-নামা করলে প্রতিমাসে নীট মূল্য সমন্বয় করা হবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে পরবর্তী গণশুনানি না হওয়া পর্যন্ত। দর ঘোষণার আদেশে এ জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়। তখন এক সিলিন্ডার (১২কেজি) বেসরকারি এলপিজির খুচরা মূল্য নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা।
মার্চে সৌদি সিপি (সৌদি আরামকো কন্ট্রাক্ট প্রাইস) ছিল যথাক্রমে প্রতি টন প্রোপেন বিউটেন ৬২৫ ও ৫৯৫ ডলার। সেই দর কমে চলতি মাসে (এপ্রিল) হয়েছে যথাক্রমে ৫৬০ ও ৫৩০ ইউএস ডলার। প্রোপেন ও বিউটেনে টন প্রতি ৫৫১২ টাকা দর কমেছে। সে হিসেবে গড় করলে কেজি প্রতি প্রায় সাড়ে ৫ টাকা কমে গেছে। এতে সিলিন্ডার (১২ কেজি) প্রতি দাম প্রায় ৬৫ টাকার মতো কমে আসার কথা।
যদিও পুর্বের ঘোষিত দর খুব কম ক্ষেত্রেই কার্যকার হতে দেখা গেছে। এপ্রিলে ১২ কেজি ওজনের সিলিন্ডার ৯৭৫ টাকা খুচরা মূল্য নির্ধারণ করে বিইআরসি। কোথাও কম দামে আবার কোথাও কোথাও বেশি দামে বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে এক সেমিনারে জ্বালানি সচিব কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন।
- ১ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ২দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ৩বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ৪সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৫ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৬সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৭সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ৮সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
- ৯ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ১০ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ১চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ১০জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন





পাঠকের মতামত