
১৫০টিরও বেশি ভূমিকম্পে কেঁপেছে ইতালির নেপলস। গত সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরে এসব ভূকম্পন অনুভূত হয়। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, ভূমিকম্পের পর নেপলসজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। শহরটির বাড়িঘর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। বহু স্কুল বন্ধ করা হয়েছে।
এসময়ে নেপলসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। স্থানীয় সময় রাত ৮টার দিকে দেশটির পোজুলি শহরের কাছে এই ভূমিকম্প আঘাত হানে।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) বলেছে, গত ৪০ বছরের মধ্যে এটিই ছিল এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী ভূকম্পন।
নেপলসের মেয়র গাইতানো মানফ্রেদি স্বীকার করেছেন, একের পর এক কম্পনে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। কর্মকর্তারা তাদের বিষয়ে দেখভাল করছেন।
ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাঁবু তৈরি করা হয়। কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময়ই রাস্তায় ছিলেন। কিছু বাসিন্দা আত্মীয়দের সঙ্গে থাকতে অন্যত্র চলে যান।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, গত কয়েক মাসে নিম্ন-স্তরের ভূমিকম্প হয়েছে। ফলে বেশ কয়েকটি পরিবার পুরোপুরি এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে। স্থানীয় আউটলেট নেপলসের এক বাসিন্দাকে উদ্ধৃত করে বলেছে, তারা কখনও এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি।
তবে অবকাঠামোর কোনও উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি। কিন্তু নেপলসের কিছু স্কুল পরিদর্শনের জন্য বন্ধ করে দেওয়া হয়। পোজুলিতে নারীদের কারাগার সতর্কতা হিসেবে খালি করা হয়।
মানফ্রেদি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ‘আরও গুরুতর ভূমিকম্প হতে পারে’। কর্মকর্তাদের এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এর সঙ্গে আমাদের কয়েক মাস বেঁচে থাকতে হবে।
এক বিবৃতিতে তিনি বলেন, লোকজন আতঙ্কিত হবে-এটাই স্বাভাবিক। তবে নেপোলিটানদের আশ্বস্ত করতে পারি, আমরা পরিস্থিতির দিকে মনোযোগ দিচ্ছি এবং পর্যবেক্ষণ করছি।
- ১ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ২রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৩কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৪আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ৫শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ৬নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ৭বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ৮সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ৯বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ১০হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৭শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৮দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ৯মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ১০কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক





পাঠকের মতামত