প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫ ৯:৪৬ এএম

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রোববার (২৩ মার্চ) মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএ পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২০২৪ সালের ২৭ অক্টোবর হতে শুরু হয়েছে। যে সকল পরীক্ষার্থী বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে অংশ নিতে পারেননি মর্মে আবেদন করেছেন, তাদের পরীক্ষা আগামী ২৩ মার্চ সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ে গ্রহণ করা হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদ এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সমাজের বাস্তব চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি ...

জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার: আব্দুল্লাহ-আল-মামুন

জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই চেতনা বাস্তবায়নে সরকার ...

রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে নবীন শিক্ষক ও গবেষকদের গবেষণা দক্ষতা ...

যবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল খেলা দেখানোর দাবি শিক্ষার্থীদের

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর ...