প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩ ৯:৫৫ এএম

চলতি বছরের নভেম্বরে ব্রাজিলে গত বছরের একই সময়ের তুলনায় কফি রফতানি বেড়েছে ১৮ দশমিক ২ শতাংশ। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির কফি রফতানিকারকদের সংগঠন সিক্যাফে। খবর রয়টার্স।

বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় কফির মধ্যে রয়েছে ও অ্যারাবিকা। সিক্যাফে বলছে, নভেম্বরে ব্রাজিলের কৃষকরা ৪১ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) রোবস্তা কফি রফতানি করেছেন। রোবস্তার রফতানি বাড়লেও গত মাসে অ্যারাবিকা কফির রফতানি ৩ দশমিক ৪ শতাংশ কমেছে। নভেম্বরে ল্যাতিন আমেরিকার এ দেশ ৩২ লাখ ৪০ হাজার ব্যাগ অ্যারাবিকা কফি রফতানি করেছে।

অন্যদিকে নভেম্বরে রোবস্তা কফির রফতানি ২০২২ সালের একই মাসের তুলনায় ৬৭৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে। সিক্যাফের প্রেসিডেন্ট মার্সিও ফেরেরা বলেছেন, ‘রোবস্তা কফির রফতানি বেড়ে যাওয়ার পেছনে বেশকিছু কারণ রয়েছে। এর মধ্যে উৎপাদন হার বৃদ্ধি, নতুন করে বীজ বপন ও গুণগত মানের উন্নতি অন্যতম।’

রোবস্তা কফির শীর্ষস্থানীয় রফতানিকারক ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় উৎপাদন কমায় ব্রাজিলীয় কফির চাহিদা বেড়েছে। ভিয়েতনামের কাস্টমস অফিস জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত প্রথম ১১ মাসে ১৪ লাখ টন কফি রফতানি করেছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...