
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। এ ছুটিতে মানুষের চলাচল সীমিত করার জন্য বন্ধ রয়েছে গণপরিবহনও।
এ পরিস্থিতিতে দৈনন্দিন খেটে খাওয়া অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। দরিদ্র অসহায় এই জনগোষ্ঠীর অনেকেই খাদ্যাভাবে অনাহারে রয়েছেন। ঢাকাসহ সারা দেশে অসহায় এ ব্যাপক জনগোষ্ঠীর জন্য সরকারিভাবে এবং বিত্তবানদের সহযোগিতায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা কার্যক্রমে সাড়া দিয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন সারা দেশে দুই হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে।
করপোরেশনের পরিচালনা পর্ষদের নির্দেশনায় এবং ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে অসহায় ও দরিদ্রদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় এ খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়। ‘করোনা দুর্যোগে মানুষের পাশে, মানবিক সহায়তা কার্যক্রম’ এ স্লোগানকে সামনে রেখে মহা-ব্যবস্থাপকদের মধ্যে দায়িত্ব বণ্টন করে পর্যায়ক্রমে দেশের সকল বিভাগে করপোরেশনের জোনাল অফিসের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
- উল্লেখ্য, এর আগে করপোরেশনের পরিচালনা পর্ষদ থেকে এ খাতে ১২ লাখ টাকা অনুমোদন প্রদান করা হয়। করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী জানান, ভবিষ্যতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।
- ১স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
- ২প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতকরণে রংপুরে সংলাপ
- ৩১৪ বছরের সাজাপ্রাপ্ত চাঁদপুরের কিলার মাসুদ চট্টগ্রামে গ্রেপ্তার
- ৪দেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫যবিপ্রবি ঝিনাইদাহ ক্যাম্পাসে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন
- ৬যবিপ্রবির শিক্ষার্থীদের এআই দক্ষতা বাড়াতে শুরু হচ্ছে ‘এআই ন্যাভিগেটর অটাম ও উইন্টার ইনটেক ২০২৬’
- ৭হেলিকপ্টার বিধ্বস্ত: ৫ মার্কিন নাগরিকসহ ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত
- ৮রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ আজ, কাল শপথ
- ৯দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ১০তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৫মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৬বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫ জনের বেতন সর্বনিম্ন
- ৭দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?
- ৮চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার
- ৯বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
- ১০ভেন্টিলেটর-আইসিইউ নয়, হাম ঠেকাতে টিকাই একমাত্র পথ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী





পাঠকের মতামত