
সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) ৪৮.২৮ বিলিয়ন ডলার বা ৪ হাজার ৮০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছেন দেশের উদ্যোক্তরা। রপ্তানিতে প্রবৃদ্ধি ৮ দশমিক ৫৮ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ৪৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। ফলে গত অর্থ বছরে রপ্তানি আয়ে বেড়েছে ৪ বিলিয়ন ডলার।
বুধবার (২ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কৃষিজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ২ দশমিক ৫২ শতাংশ, পোশাক খাতে ৮ দশমিক ৮৪ শতাংশ, প্ল্যাস্টিক পণ্যে ১৬ দশমিক ২১ শতাংশ, হোম টেক্সটাইলে ২ দশমিক ৪২ শতাংশ প্রবদ্ধি হয়েছে। অন্যদিকে পাটজাত পণ্যে ৪ দশমিক ১০ শতাংশ, কাচজাত পণ্যে ৩৮ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
ইপিবিরি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত জুনে রপ্তানি হয়েছে ৩৩৪ কোটি ডলারের পণ্য। এই রপ্তানি গত বছরের জুনের তুলনায় সাড়ে ৭ শতাংশ কম। গত বছরের জুনে রপ্তানি হয়েছিল ৩৬১ কোটি ডলারের পণ্য।
রপ্তানিকারকেরা বলছেন, গত জুনের প্রথম সপ্তাহে পবিত্র ঈদুল আজহায় দীর্ঘ ছুটির কারণে পণ্য রপ্তানি হয়নি। আবার মাসের শেষ দিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা–কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কারণে ২৬ ও ২৭ জুন আমদানি–রপ্তানি বন্ধ ছিল। মূলত এই দুই কারণে জুনে পণ্য রপ্তানি কমেছে।
পোশাক খাতে প্রবৃ্দ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ
ইপিবির তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন মাসের মধ্যে তৈরি পোশাক রপ্তানি আয় ৮.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৪ কোটি ৬৯ লাখ ডলারে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জুন মাসে আয় হয়েছিল ৩ হাজার ৬১৫ কোটি ১৩ লাখ ডলার।
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ২ হাজার ১১৫ কোটি ৯০ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জুন মাসে এ আয় ছিল ১ হাজার ৯২৮ কোটি ২১ লাখ ডলার।
এছাড়া ১ হাজার ৮১৮ কোটি ৭৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৭ দশমিক ৮২ শতাংশ। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জুন মাসে এ আয় ছিল ১ হাজার ৬৮৬ কোটি ৯১ লাখ ডলার।
এদিকে সদ্যবিদায়ী জুন মাসে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭৮ কোটি ৭৭ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ২৯৭ কোটি ৫৪ লাখ ডলার।
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১৫৩ কোটি ৯৯ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ৪ দশমিক ০৪ শতাংশ কমেছে। এছাড়া ১২৪ কোটি ৭৭ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৮ দশমিক ৯৬ শতাংশ।
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রপ্তানি বেড়েছে। হোম টেক্সটাইলের রপ্তানি আয় ২ দশমিক ৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৭ কোটি ১৫ লাখ ডলারে।
আর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ১০ দশমিক ১৯ শতাংশ। জুলাই-জুন মাসে রপ্তানি হয়েছে ১১৪ কোটি ৫০ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রপ্তানি আয় ২ দশমিক ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৮ কোটি ৮৬ লাখ ডলারে।
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, জুন মাসে নেতিবাচক প্রবৃদ্ধি কিছুটা হতাশাজনক হলেও পুরো অর্থবছরে প্রায় ৯ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি পোশাক খাতের স্থিতিশীলতা এবং প্রতিযোগিতাশীল সক্ষমতার প্রতিফলন।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ভোক্তাচাহিদার ওঠানামার মধ্যেও বাংলাদেশের পোশাক খাত এই অর্জন ধরে রাখতে পেরেছে, যা বিদেশি ক্রেতাদের আস্থা এবং উদ্যোক্তাদের ধারাবাহিক প্রচেষ্টারই ফল।
বিশ্লেষকদের মতে, সাময়িক মন্দা সত্ত্বেও বৈশ্বিক বাজারে চাহিদা পুনরুদ্ধার, উৎসে সহনশীল কাঁচামাল সরবরাহ এবং বাণিজ্য নীতিতে স্থিতিশীলতা থাকলে আগামী অর্থবছরে রফতানিতে আরও ইতিবাচক প্রবণতা দেখা যেতে পারে।
এম জি
- ১বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- ২সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৩সিটি ব্যাংকের বোর্ড সভা ২৬ জুলাই
- ৪আরএকে সিরামিকসের বোর্ড সভা ২৬ জুলাই
- ৫রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ৬দু:সহ মাইলস্টোন ট্র্যাজেডির বার্ষিকী আজ
- ৭সৌদি আরবের ওপর হুথি গোষ্ঠির সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি
- ৮দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- ৯চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ১০রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত