
আগামী বছর নারীদের ১০ম টি-২০ বিশ্বকাপ বসবে ইংল্যান্ডের মাটিতে। প্রায় এক বছর আগেই টুর্নামেন্টের সূচি প্রকাশ করল আইসিসি ও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথমবারের মতো ওই আসরে অংশ নিবে ১২টি দল।
১২ দলের মধ্যে এখন ৪ দল ঠিকই হয়নি। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়ার পাশাপাশি আছে, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। এই গ্রুপে যোগ দেবে বাছাইপর্ব খেলে আসা আরও দুটি দল। ‘বি’ গ্রুপে স্বাগতিক ইংল্যান্ডের পাশাপাশি আছে ডিফেন্ডিং নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
বার্মিংহ্যামের এজবাস্টনে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে ১২ জুন শুরু হবে আসর। লর্ডসে ফাইনাল ৫ জুলাই। টুর্নামেন্টের ৩৩টি ম্যাচ হবে ইংল্যান্ডের ৭টি ভেন্যুতে। এগুলো হলো- এজবাস্টন, ব্রিস্টল, হেডিংলি, লর্ডস, ওভাল, ওল্ড ট্রাফোর্ড ও রোজ বোল।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের টিকিট পেয়েছে ২০২৪ আসরের পারফরম্যান্স দিয়ে। পাকিস্তান ও শ্রীলঙ্কা জায়গা করে নিয়েছে র্যাঙ্কিংয়ে দিয়ে। বাংলাদেশ ও স্কটল্যান্ডকে খেলতে হবে বাছাইপর্ব, যা আগামী বছরের শুরুর দিকে নেপালে অনুষ্ঠিত হবে। বাছাইয়ের জন্য উত্তীর্ণ হয়েছে যুক্তরাষ্ট্র, নেপাল ও থাইল্যান্ডও।
ইউরোপ, আফ্রিকা, ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্ব এখনও শুরুই হয়নি। সেখান থেকে বিশ্বকাপ বাছাইয়ে আসবে আরও পাঁচ দল। ইউরোপ অঞ্চলের বাছাইর্পব হওয়ার কথা ২০ আগস্ট থেকে, আফ্রিকা অঞ্চলের ৩১ আগস্ট থেকে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৯ সেপ্টেম্বর থেকে।
বিএইচ
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ১০কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ





পাঠকের মতামত