
দেশের রাজস্ব বিভাগের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দর। তবে গত ২০ দিনে ভারত থেকে আমদানিকৃত কোনো মালবাহী ওয়াগন এই বন্দরে প্রবেশ করেনি। গত ২৪ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত বন্দরটিতে ভারতীয় কোনো মালবাহী ট্রেন না আসায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজস্ব বিভাগ। এর ফলে অন্য অর্থবছরের তুলনায় কম রাজস্ব পাবে এই বন্দরটি থেকে। শুধু তাই নয়, বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন না আসায় বন্দর সংশ্লিষ্ট শ্রমিক, সিঅ্যান্ডএফ কর্মচারী ও সারা দেশ থেকে আসা ট্রাক চালক ও হেল্পাররা বেকার ও অলস সময় পার করছেন।
দর্শনা রেল বন্দর সূত্রে জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় রেল পরিচালক আমদানিকৃত মালামালের নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে চিন্তা করে গত ২৪ জুলাই দর্শনা রেলপথের মাধ্যমে ভারত থেকে সব ধরনের আমদানি করা মালামাল আসা বন্ধ করেন। এদিকে, দেশ স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করলে মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে মালবাহী ও লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। তবে বুধবার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে ভারতীয় মালবাহী ট্রেন প্রবেশের কথা থাকলেও কোনো ট্রেন দেশে প্রবেশ করেনি বলে জানা গেছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল ইসলাম জানান, গত ২০ দিন অতিবাহিত হলেও দর্শনা বন্দরে কোনো ভারতীয় মালবাহী ওয়াগন আসেনি। আমদানিকারকদের মাধ্যমে তাগাদা দিলেও তারা ওয়াগন পাঠাচ্ছে না। কী কারণে পাঠানো হচ্ছে না, তা অবশ্য তারা জানায়নি। তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরে রেলভাড়া বাবদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১১৬ কোটি ৮৩ লাখ ৭৯ হাজার ৩৬৪ টাকা। সেখানে ২৬ কোটি ৯৫ লাখ ১৫ হাজার ৬২৩ টাকা আদায় হয়েছে। এখানেও লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় হয়েছে কয়েকগুণ কম।
দর্শনা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বাবু সুশান্ত চৌধুরী জানান, ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭৮ কোটি টাকা। সেখানে রাজস্ব আদায় হয়েছে ৩৪ কোটি ৪ লাখ টাকা লাখ টাকা কম।
দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতিয়ার রহমান হাবু জানান, দুই দেশের রাজস্ব আদায়ের স্বার্থেই অতি দ্রুত দর্শনা বন্দরে ভারতীয় মালবাহী ওয়াগন প্রবেশ দরকার।
এসকে
- ১বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ২রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৩ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৪চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৫গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৬ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৭৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৮ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৯দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ১০ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৭চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৮প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৯পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১০রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত