
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন এবং শনাক্ত হয়েছেন ৪৪৩ জন। গত দুই দিনে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল যথাক্রমে ১৩ জন (মঙ্গলবার) ও ১১ জন (সোমবার)। বুধবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ৩১৪ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ৮৭৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৪৩১টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬১২টি। এ পর্যন্ত মোট ৩৮ লাখ ৯৩ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩৩ জন, এ পর্যন্ত মোট সুস্থ ৪ লাখ ৮৯ হাজার ২৫৪ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ২ দশমিক ৬৭ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৩ দশমিক ৯২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯০ দশমিক ২৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী। দেশে এ পর্যন্ত করোনায় মোট ৬ হাজার ২৯৩ জন পুরুষ এবং ২ হাজার ২১ জন নারী মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ১৬ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারী ১৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ১ জন, খুলনায় ১ জন এবং রংপুরে ২ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৫ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।
- ১স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য
- ২জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
- ৩৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
- ৫পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৬১৮ বছরের জঞ্জাল ৫ মাসে পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ৭ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার
- ৮কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৯বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ১০প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৩সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৭বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ১০জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন





পাঠকের মতামত