প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪ ৮:১৯ পিএম , আপডেট: ডিসেম্বর ৪, ২০২৪ ৮:১৯ পিএম

দেশের ৩৩৪টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), কলসেন্টার ও আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেনের সই করা নোটিশে এসব কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়টি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ লাইসেন্স বাতিলের আদেশ জারি করা হয়েছে।

বিটিআরসি সূত্র বলছে, এসব কোম্পানি লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নবায়নের আবেদন না করায় এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ায় টেলিযোগাযোগ আইন ২০০১ ও সংশ্লিষ্ট গাইডলাইন্স অনুযায়ী কমিশন এ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এসব কোম্পানির সঙ্গে যেকোনো কার্যক্রম পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ।

এদিকে, কোম্পানিগুলোকে লাইসেন্সের মূল সনদ বিটিআরসিতে জমা দিতে বলা হয়েছে এবং কোনো পাওনা থাকলে তা ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা দেখুন এখানে

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। একই সঙ্গে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম ...

ডিজিটাল অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তিনির্ভর আর্থিক জালিয়াতি

প্রতি দুই সাইবার অপরাধের একটিই এখন আর্থিক জালিয়াতি ৫ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে সাইবারভিত্তিক আর্থিক ...

দোহাটেক নিউমিডিয়া স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে আসছে

দোহাটেক নিউমিডিয়া দীর্ঘদিন ধরে স্বচ্ছতা, দক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ ১০০ টাকা রিচার্জে ৩৮ টাকা কাটে কর! সমাধানের চেষ্টা চলছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ...

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিজেদের সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) হিসেবে গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশনের ...