
পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৭০ ধারা প্রত্যাহারের পর সেখানে এটাই তার প্রথম সফর।
এই সফরে এসে মোদী তার সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে বলেন, রাজ্যটিতে পিছিয়ে পড়া মানুষদের সহায়তা দেওয়া হচ্ছে, ন্যায়বিচার ও উন্নয়ন পাচ্ছেন তারা। পঞ্চায়েতি ব্যবস্থা চালু করে এখানকার মানুষরা নিজেরাই নিজেদের ব্যবস্থা পরিচালনা করছেন বলেও জানান তিনি। দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নরেন্দ্র মোদী বলেন, আমি জম্মু ও কাশ্মীরে নতুন না। এখানকার মানুষও আমার কাছে নতুন নয়। জম্মু ও কাশ্মীরের জন্য ২০ হাজার কোটি টাকার নতুন প্রকল্পের সূচনা করেন তিনি।
মোদী বলেন, এই প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও এটি উন্নয়নের গতি বৃদ্ধি করতে সাহায্য করবে। জম্মু ও কাশ্মীরে তৃণমূল স্তরে গণতন্ত্র পৌঁছেছে ও আমি এখান থেকে সমগ্র জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছি। ভারতে যখন পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়, তখন প্রচুর ঢোল বেজেছিল, কিন্তু জম্মু ও কাশ্মীরে এই ব্যবস্থা কার্যকর হয়নি। এতদিন জম্মু ও কাশ্মীরের জনগণ তা থেকে বঞ্চিত ছিল বলেও জানান তিনি।
কাশ্মীরের জনগণের উদ্দেশ্য মোদী আরও বলেন, ‘আপনারা আমাকে দিল্লিতে সেবা করার সুযোগ দিয়েছেন ও জম্মু-কাশ্মীরে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে। পঞ্চায়েতগুলোতে তিরিশ হাজার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তারা জম্মু ও কাশ্মীরের ব্যবস্থা পরিচালনা করছেন।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীর গোটা দেশের সামনে একটি নতুন উদাহরণ তুলে ধরছে। তিনি বলেন, আগে (৩৭০ ধারা প্রত্যাহারের আগে) কেন্দ্রের প্রায় ১৭৫টি আইন এখানে প্রযোজ্য ছিল না, তবে আমরা জম্মু ও কাশ্মীরকে ক্ষমতায়ন করতে সেই আইনগুলো প্রয়োগ করেছি।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত