
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এই সমঝোতা মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউরোপের সঙ্গে ইরানের বাণিজ্যিক তথ্য ও পরিসংখ্যান নিয়ে এক টুইটার বার্তায় একথা বলেন তিনি।
জারিফ বলেন, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইরান-ইউরোপ বাণিজ্যিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করলে দেখা যায়, তিনি ইউরোপীয় দেশ পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। কাজেই এ সময়ে ইরানের অপূরণীয় আর্থিক ক্ষতি করার জন্য আমেরিকার সঙ্গে ইউরোপীয় দেশগুলো সমানভাবে দায়ী।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতা কতো বছর কার্যকর থাকবে তা এই সমঝোতায় লেখা রয়েছে, কাজেই এটি নিয়ে আবার কোনো আলোচনা হবে না। আর পশ্চিমারা মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা নিয়ে যে আলোচনা করতে চায় সে সম্পর্কে ইরানের বক্তব্য হচ্ছে, এই অস্থিতিশীলতার জন্য আমেরিকা ও তিন ইউরোপীয় দেশই দায়ী। কাজেই এর সমাধান তাদের হাতেই রয়েছে এবং এখানে ইরানের সঙ্গে আলোচনায় বসার কোনো প্রয়োজন নেই।
জারিফ সকল পক্ষকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ যখন এই সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে তখন ইরানও তার পরমাণু কর্মসূচিকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৪মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৫হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৬প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৯‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ১০কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত