প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২০ ৮:১০ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে । কোম্পানিগুলো হলো: গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, এনভয় টেক্সটাইল এবং ফু-ওয়াং সিরামিক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা ১৭ নভেম্বর, সন্ধা সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এনভয় টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা ১৭ নভেম্বর, বিকেল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ২০২০-২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকালীদের অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণার পাশাপাশি অন্যান্য এজেন্ডা উত্থাপন করা হবে বলে জানা গেছে।

ফু-ওয়াং সিরামিক লিমিটেডের বোর্ড সভা ১৭ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

শেয়ার

পাঠকের মতামত

প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...