
২০১৩ সাল থেকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলে আসছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এখন পর্যন্ত তিন দলের হয়ে তিনি পাঁচটি মৌসুমে খেলেছেন। ২০২২ আসরের পর এবারই প্রথম তাকে দেখা যাবে সিপিএলে। ২০২৫ আসরের জন্য ড্রাফট থেকে সাকিবকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।
নিজের প্রথম আসরেই বার্বাডোজ রয়্যালসের হয়ে এক ম্যাচে মাত্র ৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন সাকিব। যা এখনও তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। টুর্নামেন্টটির ইতিহাসেও সেই রেকর্ড কেউ ভাঙতে পারেননি। সেই কথা স্মরণ করিয়ে দিয়েই সাকিবকে সিপিএলে নেওয়ার কথা জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগামী ১৪ আগস্ট থেকে ছয় দলের অংশগ্রহণে সিপিএলের নতুন আসর শুরু হবে। ফাইনাল দিয়ে যার পর্দা নামবে ২১ সেপ্টেম্বর। গ্রুপপর্বে সবমিলিয়ে ৩৪টি ম্যাচ, যেখানে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। আসরের উদ্বোধনী ম্যাচেই সাকিবের দল অ্যান্টিগা মাঠে নামবে, যেখানে তাদের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে সাকিব সতীর্থ হিসেবে তারকা ক্রিকেটারদের পাচ্ছেন। যেখানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় তারকা আল্লাহ মোহাম্মদ গাজানফার, নাভিন উল হক, ইমাদ ওয়াসিমরাও আছেন এই ফ্র্যাঞ্চাইজিতে। এর আগে সাকিব সিপিএলে খেলেছেন ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে। বার্বাডোজ ও জ্যামাইকার হয়ে দুই আসর করে এবং একবার গায়ে জড়িয়েছেন গায়ানার জার্সি। ফলে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার এবারই প্রথম অ্যান্টিগার হয়ে খেলবেন।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের স্কোয়াড
সাকিব আল হাসান, ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, নাভিন উল হক, ওবেদ ম্যাককয়, জাস্টিন গ্রিভস, বেভন জ্যাকবস, জেইডেন সিলস, আল্লাহ গাজানফার, রাহকিম কর্নওয়াল, ওডিন স্মিথ, জুয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিংগার, আমির জাঙ্গু, করিমা গোর, কেভিন উইকহাম, জশুয়া জেমস।
বিএইচ
- ১১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ২বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৩কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৫সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৬সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৭ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৮হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৪কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৫২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৬পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৭চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর





পাঠকের মতামত