
সেই ৪০ বছর আগে আরএফএল (রংপুর ফাউন্ড্রি লিমিটেড) টিউবওয়েলের মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের যাত্রা। এখন সেই গ্রুপটি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত। তারা একের পর এক পণ্য বাজারজাত করে দেশের মানুষের চাহিদা পূরণ করে বিদেশেও পণ্য রপ্তানি করছে। প্রতিষ্ঠানটি আরএফএল টিউবওয়েলের ৪০ বছর পূর্তি উদযাপন করছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের ৪০টি গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করবে গ্রুপটি।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজধানীর বাড্ডার একটি রেস্টুরেন্টে আরএফএল টিউবওয়েলের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
তিনি বলেন, ‘বিগত শতকের আশির দশকে সুপেয় পানির অভাবে বিভিন্ন পানিবাহিত রোগে মানবসমাজ যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই নিরাপদ ও সুপেয় পানির অভাব পূরণে যাত্রা শুরু করেছিল আরএফএল টিউবওয়েল। সেই থেকে আজ পর্যন্ত দেশের সিংহভাগ মানুষের সুপেয় পানির চাহিদা পূরণ করে আসছে আরএফএল টিউবওয়েল। প্রায় তিন কোটি পরিবারের সুপেয় পানির নিশ্চয়তায় থাকতে পেরে আমরা গর্বিত।’
তিনি আরও বলেন, ‘ভোক্তারা সঙ্গে ছিল বলেই আমরা এতদূর আসতে পেরেছি। তাই দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। এ দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা নানা ধরনের সিএসআর কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের দুর্গম ও চর এলাকায় টিউবওয়েলের মাধ্যমে ৪০টি গ্রামের বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে।’
আরএফএল টিউবওয়েলের বিজনেস ইনচার্জ আব্দুল কুদ্দুস মিয়া বলেন, ‘টিউবওয়েল নামটা উচ্চারণ করলে সবার মাথায় আরএফএল টিউবওয়েল নামটাই চলে আসে। বাজারে পণ্যের ব্যাপক উপস্থিতি, সাশ্রয়ী দাম ও গুণগত মানে সেরা হওয়ায় আরএফএল টিউবওয়েল দেশের এক নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছে। ৪০ বছর সারা বাংলাজুড়ে মানুষের মনে সুপেয় পানির আস্থা হয়ে আছে আরএফএল টিউবওয়েল।’
তিনি বলেন, ‘দেশে খুব কম প্রোডাক্ট আছে, যা শুরু থেকে ৪০ বছর পর্যন্ত নাম্বার ওয়ানে থাকে। গ্রাহকদের আস্থার কারণে আমরা যে পণ্যটি বাজারে নিয়ে এসেছি সেটা সবাই গ্রহণ করেছে। আমরা পণ্য দেশে তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিচ্ছি। পৃথিবীর যেখানে মানুষ আছে, সেখানে আমরা আমাদের পণ্য পৌঁছে দেবো।’
তিনি আরও বলেন, ‘এই ৪০ বছরে অনেক টিউবওয়েল কোম্পানি বাজারে এসেছে কিন্তু তারা টিকে থাকতে পারেনি। আমরা ঠিকই পেরেছি, এটা সম্ভব হয়েছে শুধু আমাদের ব্যবসা ও সেবামূলক মনোভাবের কারণে।’
এতে আরএফএল-এর হেড অব মার্কেটিং মো. শরিফুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার বিজয় ইসলাম আরিফ, অপারেশন ইনচার্জ মো. তাইবুর রহমান, হেড অব সেলস মো. এনামুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরএফএল-এর সেরা ১০ জন টিউবওয়েল পরিবেশককে বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।
- ১ইউজিসির নিয়ম অমান্য করেই চলছে বেরোবিতে নিয়োগ-পদোন্নতি
- ২ভরিতে ১৬৩৩ টাকা বাড়লো সোনার দাম
- ৩বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ৪সূচকের পতনে চলছে লেনদেন
- ৫বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ৬কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ৭কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৮কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৯মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ১০মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৩ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৪কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ১০গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক





পাঠকের মতামত