দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স টেক্সটাইল ও সায়হাম টেক্সটাইল শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠানের রোববার শেয়ার লেনদেন বন্ধ থাকবে। প্রতিষ্ঠানগুলো হলো- জিএসপি ফাইন্যান্স, ওয়ালটন হাইটেক, এসইএম লেকচার মিউচুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার কোম্পানি ৬টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৬টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৬টি। সোমবার কোম্পানি ৬টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত