
ছয় ব্রোকারেজ হাউজকে সিডিবিএলের বার্ষিক বকেয়া হিসাবরক্ষণ ফি পরিশোধের জন্য আগামী আগস্ট মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১০ জুন) কমিশনের ৭২৮তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্রোকারেজ হাউজগুলো হলো- ফার্স্ট লিড সিকিউরিটিজ, সিনহা সিকিউরিটিজ, সাদ সিকিউরিটিজ, সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজ, ডন সিকিউরিটিজ ও শামীম সিকিউরিটিজ।
এই হাউজগুলো সিডিবিএলের বার্ষিক ফি পরিশোধে ব্যর্থতার মাধ্যমে ডিপজিটরি প্রবিধানমালা, ২০০৩ এর তফসিল-৪ এর প্রবিধান ৪৮ ভঙ্গ করেছে।
হাউজগুলো আগামী আগস্টের মধ্যে সিডিবিএলকে ফি পরিশোধ না করলে, ডিপজিটরি প্রবিধানমালা, ২০০৩ এর প্রবিধান ৪৮ এবং তফসিল ৪ অনুসারে সেবা দেওয়া বন্ধ করার জন্য সিডিবিএলকে নির্দেশ দেওয়া ও পাওনা আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
- ১মতলবের অ্যামাচার বক্সার জিদান করছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব
- ২সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং
- ৩ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- ৪নিউরোসায়েন্সে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৫মালুমঘাটে বেহাল সড়কের করুণ দশায় এক শিশুর মৃত্যু
- ৬অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড নিলো বাংলাদেশ
- ৭সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- ৮ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ৩২ শতাংশ
- ৯হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা ট্রাম্পের
- ১০মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের লাশ উদ্ধার
- ১ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ২চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৩ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৪চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৫চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৬সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫
- ৭সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৮মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৯কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন
- ১০লিবিয়ায় নৌকাডুবি, কালকিনির রাব্বি নিখোঁজ





পাঠকের মতামত