
চলতি ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৫ বছরে কোরিয়া বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য সহজ শর্তে ৭০ কোটি ডলার ঋণ দেবে।
বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬ হাজার ৩০০ কোটি টাকা। ১৫ বছরের রেয়াতকালসহ ৪০ বছরে সর্বোচ্চ মাত্র শুন্য দশমিক ৫ শতাংশ সুদে ৪০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।
রোববার বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যে এ ঋণ নিয়ে কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এনইসি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এই চুক্তিপত্রে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং কোরিয়া সরকারের পক্ষে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত লি জ্যাং-কেউন সই করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এর আওতায় চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেট সহায়তা হিসেবে ‘সাসটেইনেবল ইকোনমিক রিকভারি প্রোগ্রাম’র জন্য ১০ কোটি ডলারের ঋণচুক্তি হতে পারে।
এই তহবিল থেকে বিআরটিসির জন্য ‘প্রকিউরমেন্ট অব সিএনজি সিঙ্গেল ডেকার এসি বাস’ প্রকল্পের জন্য ৫ কোটি ১০ লাখ ডলার, এবং ঢাকা ওয়াসার বাস্তবায়িতব্য ‘এস্টাব্লিশমেন্ট অব এ মডার্ন ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর ঢাকা ওয়াসা’ প্রকল্পের জন্য ২ কোটি ৫০ লাখ ডলার ঋণ সহায়তা দেওয়া হতে পারে।
এছাড়াও চট্টগ্রাম কর্ণফুলী নদীর উপর রেল ও সড়ক সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের বহুমাত্রিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ (২য় পর্যায়) প্রকল্পের জন্যও এই তহবিল থেকে অর্থায়ন করা হতে পারে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে জানানো হয়, কোরিয়া সরকার তাদের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৭ সাল থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির প্রসারে নমনীয় ঋণসহায়তা প্রদান করে আসছে।
বাংলাদেশ ইতিমধ্যে কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় ৪৬ কোটি ৯৭ লাখ ডলার ব্যয়ে ১৫টি প্রকল্প শেষ করেছে। এছাড়া ৬৬ কোটি ৬২ লাখ ৮০ হাজার ডলার ব্যয়ের ৮টি প্রকল্প চলমান।
কোরিয়া সরকার এ পর্যন্ত বাংলাদেশকে প্রায় ১৩৩ কোটি ডলারের নমনীয় ঋণ মঞ্জুর করেছে, এই অঙ্ক তার উন্নয়ন অংশীদার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
- ১অর্থনীতিতে হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ২লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৩কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৫২ দিন পর কমেছে সূচক ও লেনদেন
- ৬ডিআইটি মার্কেট দখল করে অবৈধ মেলা, অভিযোগ ৩ ছাত্রদল নেতার বিরুদ্ধে
- ৭সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ৮দেশের ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ৯গ্রামীন ফোনের বৃহস্পতিবার লেনদেন চালু
- ১০বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৪সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৮প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৯ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ১০বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী





পাঠকের মতামত