
গত এক সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় আটটি পণ্যের দাম কমেছে। এর মধ্যে রয়েছে- চাল, তেল, পেঁয়াজ, রসুন, জিরা, এলাচ, লবঙ্গ এবং আদা। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ, কারওয়ানবাজার, বাদামতলী, সূত্রাপুর, শ্যামবাজার, কচুক্ষেত, মৌলভীবাজার, মহাখালী, উত্তরা আজমপুর, রহমতগঞ্জ, রামপুরা এবং মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।
গত এক সপ্তাহে দাম কমা প্রতিটি পণ্যের দাম করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই কয়েক দফা উত্থান-পতন হয়েছে। করোনার প্রকোপে গত মার্চে সবগুলো পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায়। এরপর থেকে চাহিদা কমলে মাঝে মধ্যে দাম কিছুটা কমেছে, তবে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আবার দাম বেড়ে যাচ্ছে। গত প্রায় চার মাস ধরে এ অবস্থায় চলছে।
গত এক সপ্তাহে সব থেকে বেশি দাম কমেছে দেশি পেঁয়াজের। টিসিবির তথ্য অনুযায়ী, এক সপ্তাহে দেশি পেঁয়াজের দাম কমেছে ১১ দশমিক ৭৬ শতাংশ। বর্তমানে এই পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৪০ থেকে ৪৫ টাকা।
দেশি পেঁয়াজের পাশাপাশি দাম কমেছে আমদানি করা পেঁয়াজের। এক সপ্তাহে আমদানি করা পেঁয়াজের দাম ৯ দশমিক শূন্য ৯ শতাংশ কমে কেজি ২০ থেকে ৩০ টাকা হয়েছে, যা আগে ছিল ২৫ থেকে ৩০ টাকা।
তথ্য অনুযায়ী, চিকন ও মাঝারি চালের দাম গত এক সপ্তাহে কমেছে। বর্তমানে নাজির ও মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে ৫২ থেকে ৬০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৫৫ থেকে ৬৮ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে এই দুই ধরনের চালের দাম কমেছে ৭ দশমিক ৩২ শতাংশ।
মাঝারি মানের চাল পাইজাম ও লতার দাম সপ্তাহের ব্যবধানে ৫ শতাংশ কমে কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, যা আগে ছিল ৪৫ থেকে ৫৫ টাকা। আর মোটা চালের কেজি আগের মতো ৩৮ থেকে ৪৫ টাকা বিক্রি হচ্ছে।
এক সপ্তাহ আগে ১০০ থেকে ১১০ টাকা কেজি বিক্রি হওয়া দেশি রসুনের দাম ৯ দশমিক শূন্য ৯ শতাংশ কমে ৯০ থেকে ১১০ টাকা হয়েছে। দেশি রসুনের পাশাপাশি দাম কমেছে আমদানি করা রসুনের। এক সপ্তাহে আমদানি করা রসুনের দাম ১০ শতাংশ কমে কেজি ৮০ থেকে ১০০ টাকা হয়েছে, যা আগে ছিল ৯০ থেকে ১১০ টাকা।
দাম কমার এ তালিকায় রয়েছে খোলা সয়াবিন তেল। এক সপ্তাহে পণ্যটির দাম কমেছে ২ দশমিক ৩০ শতাংশ। ৮৬ থেকে ৮৮ টাকা কেজি বিক্রি হওয়া খোলা সয়াবিন তেলের দাম কমে ৮৪ থেকে ৮৬ টাকা হয়েছে।
করোনা প্রকোপের শুরু থেকেই মূল্যে অস্বাভাবিক উত্থান-পতন হওয়া জিরা ও এলাচের দাম গত এক সপ্তাহে কমেছে। টিসিবির তথ্য অনুযায়ী, এক সপ্তাহে জিরার দাম ৯ দশমিক ৬৪ শতাংশ কমে কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা হয়েছে। আর এলাচের দাম ৫ দশমিক ৯৭ শতাংশ কমে কেজি বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৩৩০০ টাকা।
দাম কমার এ তালিকায় রয়েছে মসলাপণ্য লবঙ্গ ও আদা। সপ্তাহের ব্যবধানে লবঙ্গের দাম ৮ দশমিক ৮২ শতাংশ কমে কেজি ৭০০ থেকে ৮৫০ থেকে টাকা বিক্রি হচ্ছে। আর আমদানি করা আদার দাম ৬ দশমিক ৪৫ শতাংশ কমে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত