প্রকাশিত: মে ১২, ২০২১ ৪:৪৪ পিএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মোবাইল ব্যাংকিং সাবসিডিয়ারি ‌‘উপায়’ দিয়ে প্রতি হাজারে মাত্র ৮ টাকা খরচে ক্যাশ আউট করা যাচ্ছে এটিএম বুথ হতে। সরকারি কর এবং ভ্যাটসহ মোবাইল ব্যাংকিং হতে এটিএমে এটিই হচ্ছে বাজারের সবচেয়ে কম রেট।

ইউসিবিএল-এর দেশব্যাপী ৫০০টিরও এটিএম বুথ হতে ‘উপায়’-এর গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে রক্ষিত টাকা ‌‘উপায় অ্যাপ’ ব্যবহার করে উত্তোলন করতে পারবেন।

‘উপায়’-এর ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক খন্দকার বলেন, ‘যাত্রা শুরুর অল্প দিনের মধ্যেই উপায় নানা রকম প্রডাক্ট নিয়ে এসেছে, যার বেশিরভাগই বাজারের সবচেয়ে কম খরচে দিচ্ছি। এর মধ্যে এটিএম হতে টাকা উত্তোলনের খরচ অন্যতম।’

সাইদুল খন্দকার আরও বলেন, ‘এজেন্ট পয়েন্টেও উপায় দিচ্ছে সবচেয়ে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা। ইউএসএসডি ব্যবহারকারীরা এজেন্ট পয়েন্ট হতে প্রতি হাজারে মাত্র ১৪ টাকায় ক্যাশ আউট করতে পারছেন।’

মার্চের ১৭ তারিখে যাত্রা শুরু করা ‌‘উপায়’-এর রয়েছে দেশব্যাপী এজেন্ট এবং মার্চেন্ট নেটওয়ার্ক। ‘উপায়’-এর মাধ্যমে মোবাইলে টাকা লেনদেন, ইউটিলিটি বিল পেমেন্ট, কেনাকাটার মূল্য পরিশোধ, র‌্যামিটেন্স গ্রহণ, বেতন প্রদান, এয়ারটাইম ক্রয়, সরকারের বিভিন্ন ভাতা প্রদান, ইন্ডিয়ান ভিসা ফি, ট্রাফিক ফাইন এবং তিতাস গ্যাসের (প্রি-প্রেইড) বিল পেমেন্ট করতে পারছেন।

‘উপায়’ প্ল্যাটফর্ম ডিজাইনের ক্ষেত্রে গ্রাহক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে। সর্বাধুনিক ব্লক চেইন প্রযুক্তিতে তৈরি ‌‘উপায়’ প্ল্যাটফর্ম এসব ধরনের নিরাপত্তা ঝুঁকি থেকে মুক্ত।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...