
কানাডায় মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে রোববার ৬ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। দেশটি আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়ানোর মাত্র দু’সপ্তাহ পর এ মাইলফলক অতিক্রম করলো। এদিকে নববর্ষের ছুটি চলাকালে দেশটিতে করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে অনেক কড়াকড়ি আরোপ করা হয়। খবর এএফপি’র।
সরকারি টেলিভিশন কেন্দ্র সিবিসি পরিবেশিত খবরে বলা হয়, এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে রোববার বিকেল পর্যন্ত কানাডায় ৬ লাখ ১ হাজার ৩১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ১৫ হাজার ৮৬০ জন প্রাণ হারিয়েছে।
কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিওতে রোববার ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৯৬৪ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। কুইবেকে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৬৯ জন।
অন্টারিওতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৫০ জনে এবং কুইবেকে ৮ হাজার ৩৪৭ জনে দাঁড়িয়েছে।
এদিকে অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর কড়াকড়ি থাকা সত্ত্বেও ক্যারিবীয়তে ঘুরতে যাওয়ার ছবি প্রকাশ পাওয়ায় অন্টারিওর অর্থমন্ত্রী রড ফিলিপস বাধ্য হয়ে পদত্যাগ করেন।
গত কয়েক দিনে ছয়জনেরও বেশি পার্লামেন্ট সদস্য ও রাজনীতিবিদ হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সকলে অবকাশ যাপনে বিদেশে গিয়েছিলেন।
বাণিজ্য প্রতিদিন/এম জি
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত