
রাজধানীতে শুরু হয়েছে দুদিনব্যাপী দেশজ ক্রাফটস মেলা৷ ধানমন্ডি ২৭ এর ডব্লিওভিএ অডিটোরিয়ামে এই মেলা বসেছে। এতে ৩৭টি স্টলে প্রায় ৪০ জনের বেশি উদ্যোক্তা অংশ নিয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) এ মেলা শুরু হয়৷ মেলা চলবে আজ (১৩ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত৷
মেলার উদ্বোধন করেন ঢাকা উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনাম জাহান শিলা৷ বিশেষ অতিথি ছিলেন টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও হাবিবুল্লাহ এন করিম৷
জানা গেছে, দেশজ ক্রাফটসের উদ্যোগে আয়োজিত এ মেলায় শুধুমাত্র দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে বেশিরভাগ তরুণ উদ্যোক্তা অংশ নিয়েছেন৷
মেলায় উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স নিয়ে আলোচনা করা হয়৷ শনিবারও থাকবে উদ্যোক্তাদের সিগনেচার পণ্য নিয়ে একটি আলোচনা পর্ব।
আয়োজনে দেশজ ক্রাফটসের সঙ্গে আছে ‘দেশীয়-মেইড ইন বাংলাদেশ’ ফেসবুক গ্রুপ।
উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেত্রী বলেন, এ ধরনের মেলা আমাদের দেশকে এবং নারীদের বাইরে নিয়ে আসছে এবং পুরুষদের পাশাপাশি তাদের সক্ষমতা অর্জনে সহায়তা করছে, যা আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বৃহৎ ভূমিকা পালন করবে৷
দেশজ ক্রাফটসের পরিচালক নিশাত মুশফিকা বলেন, মেলায় দেশজ পণ্যের ভেতরে মসলিন, জামদানি, ক্রাফটস, শো-কেজিং পণ্য, বাঁশ বেতের পণ্য, গহনা এসেছে। আমি বরাবরই এমন আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে চাই৷
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৮অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত