
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবারের ভ্যাট দিবস উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সীমিত পরিসরে আয়োজিত ভ্যাট দিবসে প্রধান অতিথি হিসাবে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও করোনা প্রার্দুভাবের কারণে এ বছরে আয়কর মেলা কিংবা ৩০ নভেম্বর আয়কর দিবস আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় এনবিআর। প্রতিবছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস উদযাপন করে থাকে এনবিআর।
নভেম্বরের প্রথম সপ্তাহে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সভাপতিত্বে এক আলোচনা সভায় আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্তগুলো হলো-
১.করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় এবারের ভ্যাট দিবস সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে।
২.অর্থমন্ত্রীর অনুমোদনক্রমে ভ্যাট দিবসের প্রধান অতিথি নির্বাচন করা হবে। এফবিসিসিআইর প্রেসিডেন্ট ও অন্যান্য স্টেকহোল্ডার বিশেষ অতিথি থাকবেন।
৩.ভ্যাট দিবসের মূল অনুষ্ঠান রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ের পরিবর্তে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষ অথবা সুবিধাজনক কোনো স্থানে অনুষ্ঠিত হবে।
৪.সর্বোচ্চ মূসক প্রদানকারী করদাতাকর সম্মাননা, ক্রেস্ট ও সার্টিফিকেটের প্রদান করা হবে ।
৫.জনগণকে ভ্যাট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে সচেতনতামূলক টিভিসি প্রস্তুত করা হবে।
- ১ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২বাংলাদেশে কার্যক্রম বাড়াতে চায় মেটা, স্থানীয় অবকাঠামো স্থাপনের আশ্বাস
- ৩চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৫ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- ৬এক বছরে পুঁজিবাজারে লেনদেনের গতি বেড়েছে ৪ গুণের বেশি
- ৭ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে বাংলাদেশিদের, কমেছে বিদেশিদের
- ৮সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি : গয়েশ্বর
- ৯চাঁদপুরে স্বর্ণব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ১০জেনিথ ইসলামী লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৪বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৫শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৬ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৭শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৮বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ৯বিশ্ববিদ্যালয় ও হলের নামে ফেসবুক পেজ খুলে ‘গুপ্ত’ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ
- ১০ফের ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন





পাঠকের মতামত