
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার পরও যেন বাংলাদেশ পণ্য রপ্তানিতে যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা পায়, এজন্য দেশটির সংসদ সদস্যদের (এমপি) সহায়তা চেয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
রোববার (১৪ নভেম্বর) লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের দুই সদস্য রুশনারা আলী ও রুপা হকের সঙ্গে সাক্ষাৎকালে এই সহায়তা চান বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজিএমইএ জানায়, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ দুই রাজনীতিবিদের সঙ্গে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, শুল্কব্যবস্থায় সম্ভাব্য পরিবর্তন এবং এলডিসি-পরবর্তী যুগে কীভাবে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে প্রবেশাধিকার ধরে রাখতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।
বিজিএমইএর সভাপতি যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশে বেশি মূল্য সংযোজিত পণ্য এবং কৃত্রিম তন্তুর কাপড় উৎপাদনের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগে উৎসাহিত করার ব্যাপারে ব্রিটিশ সাংসদদের সহযোগিতা চান।
ইপিবি সূত্রে জানা গেছে, গত ২০১৮-১৯ অর্থবছরে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশ ৩৮৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। পরের বছর করোনাকালে সেটি কমে ৩১৭ কোটি ডলার হয়। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে আবার পোশাক রপ্তানি বেড়ে ৩৪৪ কোটি ডলারে ওঠে।
দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। ব্রেক্সিটের পরও যুক্তরাজ্যের বাজারে এই সুবিধা বজায় আছে। তবে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের পর সুবিধাটি আর থাকবে না। তাই ওই সময় যেন বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পায় এজন্য যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে দেশের পোশাক ব্যবসায়ীরা।
- ১বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ২কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ৩কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৪কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৫মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ৬মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ৭মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ৮জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৯দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ১০হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৩কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৮ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৯গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি





পাঠকের মতামত