
দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আরও বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও কমোরোস। ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে বাণিজ্য বিষয়ে গুরুত্বপূর্ণ এই আলোচনা হয়েছে। এই বৈঠকে নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াতে একমত হয়েছেন দুই দেশের মন্ত্রী।
বুধবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানান হয়েছে।
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও কমোরোসের পররাষ্ট্রমন্ত্রী ঢোহির ঢৌলকামালের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমোরোসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশ থেকে আরএমজি এবং অন্যান্য পণ্য আমদানির বিষয়ে বিবেচনা করবে কমোরোস। উভয় দেশ বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে।
এ সময় দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের গুরুত্ব তুলে ধরেন তিনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরও প্রস্তাব করেন, কমোরান কর্মকর্তাদের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ক্ষেত্রে বাংলাদেশের ইনস্টিটিউটে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।
এ সব বিষয়ে সহযোগিতা করতে দেশটিকে আশ্বাস দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এর আগে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব র্যাতসিমান্দো তাহিরিমিয়াকাদাজার সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন একটি বৈঠক করেন।
উল্লেখ্য, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২১তম সম্মেলনে যোগ দিতে ঢোহির ঢৌলকামাল ও র্যাতসিমান্দো তাহিরিমিয়াকাদাজা ঢাকায় এসেছেন।
- ১ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২বাংলাদেশে কার্যক্রম বাড়াতে চায় মেটা, স্থানীয় অবকাঠামো স্থাপনের আশ্বাস
- ৩চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৫ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- ৬এক বছরে পুঁজিবাজারে লেনদেনের গতি বেড়েছে ৪ গুণের বেশি
- ৭ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে বাংলাদেশিদের, কমেছে বিদেশিদের
- ৮সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি : গয়েশ্বর
- ৯চাঁদপুরে স্বর্ণব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ১০জেনিথ ইসলামী লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৪বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৫শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৬ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৭শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৮বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ৯বিশ্ববিদ্যালয় ও হলের নামে ফেসবুক পেজ খুলে ‘গুপ্ত’ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ
- ১০ফের ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন





পাঠকের মতামত