
রাজবাড়ীর বাজারগুলোতে পর্যাপ্ত নতুন চালের আমদানি থাকলেও বাজার দরে অস্তিরতা দেখা দিয়েছে। গত একমাসের বেশি সময় ধরে বাজারে নতুন চালের আমদানি রয়েছে। আমদানি থাকা সত্ত্বেও উল্টো চালের বাজার দর বেড়েই চলেছে।
নতুন চাল আসার আগে প্রতি কেজি মোটা চাল ৩৮ থেকে ৪২ টাকা ও সরু চাল বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫২ টাকা কেজিতে। কিন্তু গত এক সপ্তাহ ধরে মোটা চাল কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৫২ টাকা এবং সরু চাল ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে। প্রতি কেজি চালের বাজার দর বেড়েছে ৭ থেকে ৮ টাকা। চলতি মাসে পর পর দু’বার চালের দাম বৃদ্ধি পেয়েছে। রবিবার সকালে রাজবাড়ীর বড় বাজারে গিয়ে দেখা যায়, পর্যাপ্ত পরিমান চাল বাজারে থাকা সত্ত্বেও বেশি দরে বিক্রি করা হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ক্রেতা সাধারন চাল ক্রয় করতে হিমশিম খাচ্ছে, পরেছেন বিপাকে।
স্বল্প আয়ের ক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত চালের আমদানি রয়েছে অথচ ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে বিক্রি করছেন। চালের দাম বাড়িয়ে বিক্রি করা ব্যবসায়ীদের কারসাজি বলে মনে করেন ক্রেতা সাধারন। নিত্য প্রয়োজনীয় চাল ক্রয় করতে বড় বাঁধা হয়ে দাড়িয়েছে স্বল্প আয়ের মানুষের কাছে। চালের বাজার স্থিতিশীল করতে প্রশাসনের নজরদারি ও বাজার মনিটরিং প্রয়োজন বলে মনে করেন তারা।
ব্যবসায়ীরা বলেন, বাজারে প্রচুর পরিমানে চাল রয়েছে। কিন্তু মিলাররা পাইকারী বাজারে তাদের কাছে চালের বাড়তি দাম নিচ্ছেন। তাই বাড়তি দামে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আর আগের চাইতে মোটা ও সরু চালের দাম প্রকার ভেদে কেজিতে বেড়েছে ৬ থেকে ৮ টাকা। বস্তা প্রতি বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকার মত। চালের বাজার দর বাড়তি এটা মিলারদের কারসাজি। বাজারে প্রচুর চাল রয়েছে, বাজার দর বৃদ্ধির কোন কারণ দেখছেন না ব্যাবসায়ীরা। মিলারদের কাছ থেকে বেশি দরে চাল কিনতে হয় বিধায় বেশি দরে বিক্রি করতে হচ্ছে তাদের এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের।
সানবিডি/নাজমুল
- ১চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ২শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৩গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৪প্রথমবারের মতো পর্তুগালে রেনাটার ওষুধ রপ্তানি
- ৫সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৬ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৭চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ৮ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের পিঠের চামড়া তুলে ফেলবো: শিবির সভাপতি ইবি শাখা
- ৯গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রায় জামায়াতে ইসলামীর দোয়া ও গণমিছিল
- ১০যমুনায় গোসলে নেমে নিখোঁজ অপর ছাত্রের লাশ উদ্ধার
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত