
বিশ্ব টয়লেট দিবস পালিত হয়েছে শুক্রবার (১৯ নভেম্বর)। এই উপলক্ষে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড হারপুন লিক্যুইড টয়লেট ক্লিনারের সৌজন্যে আয়োজন করা হয়, টয়লেট ব্যবহারে সচেতনতামূলক র্যালি ও সোশ্যাল ক্যাম্পেইন।
‘পৃথিবী অবাক তাকিয়ে রয়, টয়লেটে এত কিছু হয়’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে শুক্রবার (১৯ নভেম্বর) কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড হারপুন লিক্যুইড টয়লেট ক্লিনারের উদ্যোগে এ সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি সকাল সাড়ে ৮টায় টিএসসি মোড় থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার জনাব মো. ইশতিয়াক নাহিদ। র্যালিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অনেক শিক্ষক, শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন অফিসের কর্মজীবীরাও অংশগ্রহণ করেন।
সোশ্যাল মিডিয়ায় চলমান সচেতনতামূলক ক্যাম্পেইনের স্লোগান হচ্ছে ‘পৃথিবী অবাক তাকিয়ে রয়, টয়লেটে এত কিছু হয়’। মূলত টয়লেটে আমরা যেসব আজব কাজ করে সময় নষ্ট করি, সেই বিষয়গুলোই আঙুল তুলে দেখিয়ে দেওয়া হচ্ছে এই ক্যাম্পেইনের মাধ্যমে। যেমন- টয়লেটে বসে ফেসবুক চালানো, গেমস খেলা, ছবি আঁকা, দেয়ালে লেখা।
এর ফলে প্রয়োজনের সময় স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে পারাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও টয়লেটের স্বল্পতা ও আমাদের অসচেতন ব্যবহারের ফলে প্রয়োজনের সময় ব্যবহার উপযোগী টয়লেট পাওয়াই যায় না। অথচ একটু সচেতনভাবে ব্যবহার করলেই সম্ভব- এই সমস্যার সমাধান।
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২গ্রামীণ ওয়ান স্কিম টুর লভ্যাংশ ঘোষণা
- ৩চাঁদপুরে শিক্ষা প্রশাসনে জনবল সংকট, একাধিকক গুরুত্বপূর্ণ পদ শূন্য
- ৪রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
- ৫শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৬কুষ্টিয়ায় ২২শে শ্রাবণে কবিগুরুকে স্মরণ
- ৭মায়ের সামনে গাছের সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ১
- ৮ইউজিসির নিয়ম অমান্য করেই চলছে বেরোবিতে নিয়োগ-পদোন্নতি
- ৯ভরিতে ১৬৩৩ টাকা বাড়লো সোনার দাম
- ১০বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ১গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৪কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৫কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৬ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ৯বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১০বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার





পাঠকের মতামত