প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১ ৩:২৪ পিএম , আপডেট: নভেম্বর ২১, ২০২১ ৫:২৬ পিএম

বিশ্ব টয়লেট দিবস পালিত হয়েছে শুক্রবার (১৯ নভেম্বর)। এই উপলক্ষে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড হারপুন লিক্যুইড টয়লেট ক্লিনারের সৌজন্যে আয়োজন করা হয়, টয়লেট ব্যবহারে সচেতনতামূলক র‍্যালি ও সোশ্যাল ক্যাম্পেইন।

‌‘পৃথিবী অবাক তাকিয়ে রয়, টয়লেটে এত কিছু হয়’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে শুক্রবার (১৯ নভেম্বর) কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড হারপুন লিক্যুইড টয়লেট ক্লিনারের উদ্যোগে এ সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি সকাল সাড়ে ৮টায় টিএসসি মোড় থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার জনাব মো. ইশতিয়াক নাহিদ। র‍্যালিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অনেক শিক্ষক, শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন অফিসের কর্মজীবীরাও অংশগ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়ায় চলমান সচেতনতামূলক ক্যাম্পেইনের স্লোগান হচ্ছে ‘পৃথিবী অবাক তাকিয়ে রয়, টয়লেটে এত কিছু হয়’। মূলত টয়লেটে আমরা যেসব আজব কাজ করে সময় নষ্ট করি, সেই বিষয়গুলোই আঙুল তুলে দেখিয়ে দেওয়া হচ্ছে এই ক্যাম্পেইনের মাধ্যমে। যেমন- টয়লেটে বসে ফেসবুক চালানো, গেমস খেলা, ছবি আঁকা, দেয়ালে লেখা।

এর ফলে প্রয়োজনের সময় স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে পারাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও টয়লেটের স্বল্পতা ও আমাদের অসচেতন ব্যবহারের ফলে প্রয়োজনের সময় ব্যবহার উপযোগী টয়লেট পাওয়াই যায় না। অথচ একটু সচেতনভাবে ব্যবহার করলেই সম্ভব- এই সমস্যার সমাধান।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...