
স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে ভক্ত-সমর্থকদের একের পর এক হতাশাই উপহার দিয়েছে বার্সেলোনা। লিগের প্রথম ১৩ ম্যাচে একবারও টানা দুই ম্যাচ জিততে পারেনি তারা। অবশেষে ১৪তম রাউন্ডে গিয়ে ব্যাক টু ব্যাক জয়ের স্বাদ পেলো কাতালান ক্লাবটি।
শনিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে খেলতে গিয়ে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। স্কোরলাইন দেখে সহজ জয় মনে হলেও, আসলে বেশ লড়াই করেই জিততে হয়েছে ফ্রেংকি ডি ইয়ং, সার্জিও বুসকেটস, ফিলিপ কৌতিনহোদের।
চলতি লা লিগায় প্রতিপক্ষের মাঠে এটিই বার্সেলোনার প্রথম জয়। ম্যাচটিতে বল দখলের লড়াই কিংবা আক্রমণের ধাঁর- দুই দিকেই এগিয়ে ছিল ভিয়ারিয়াল। সারা ম্যাচে ৫১ শতাংশ সময় বল দখলে রেখে অন্তত ১৪ বার গোলের প্রচেষ্টা চালায় তারা। কিন্তু লক্ষ্য রাখতে পেরেছিল দুইটি শট।
অন্যদিকে ১২টি শটের মধ্যে ছয়টিই লক্ষ্যে রাখে বার্সেলোনা। যার মধ্যে তিনটিতে মেলে গোলের দেখা। তবু প্রথমার্ধে জালের তালা ভাঙতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ফিরে ৪৮ মিনিটের সময় প্রথম গোলটি করেন ফ্রেংকি ডি ইয়ং। এক গোলের লিড নিলেও তেমন স্বস্তিতে ছিল না বার্সা।
একের পর এক আক্রমণের পুরস্কার হিসেবে ম্যাচের ৭৬ মিনিটের সময় সমতাসূচক গোল পেয়ে যায় স্বাগতিক ভিয়ারিয়াল। দলের পক্ষে স্কোরশিটে নাম তোলেন স্যামুয়েল চুকুয়েজে। মনে হচ্ছিল এই গোলের সুবাদে ড্র নিয়েই মাঠ ছাড়বে ভিয়ারিয়াল।
তবে নির্ধারিত ৯০ মিনিটের দুই মিনিট আগে বার্সাকে এগিয়ে দেন মেমফিস ডিপাই। আর অতিরিক্ত যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের জয় সুনিশ্চিত করেন কৌতিনহো। ডি-বক্সের মধ্যে তাকেই ফাউল করা হলে পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা।
এই জয়ের পর ১৪ ম্যাচে ছয় জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান সপ্তম। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট। ভিয়ারিয়াল ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে ১২ নম্বরে।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ





পাঠকের মতামত