
দেশের আর্থিক প্রযুক্তি (ফিনটেক) খাতে উদ্ভাবনী সেবায় অবদান রাখার জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত প্রথম ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড-২০২১’-এ ৫ ক্যাটাগরিতে ৪টিতে বিজয়ী ও ৩টিতে ‘অনারেবল মেনশন’ পুরস্কার জিতেছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
সোমবার (২৯ নভেম্বর) বিকাশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফিনটেক খাতের টেকনোলজি ক্যাটাগরিতে ‘বিকাশ ম্যাপ’, রেমিটেন্স সেবা ক্যাটাগরিতে বিকাশের ‘রেমিটেন্স সেবা’, পেমেন্ট ক্যাটাগরিতে বিকাশের ‘পে বিল’ সেবা ও মোবাইল মানিতে বিকাশের ‘অ্যাড মানি’ সেবা বছরের সেরা উদ্ভাবনের স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি, পেমেন্ট ডিজিটাইজেশন, ডোনেশন সেবা ও আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখায় ‘অনারেবল মেনশন’ পেয়েছে বিকাশ।
বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড আয়োজন করে, যেখানে ১০০টিরও বেশি মনোনয়ন দেওয়া হয়।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে ১১টি ক্যাটাগরিতে ২৬ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিকাশের পক্ষ থেকে চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী পুরস্কারগুলো গ্রহণ করেন।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক অধ্যাপক আবদুল মোমেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ইমরান রহমানসহ অন্যান্য অতিথিরা।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম পরিচালিত ভোক্তা জরিপে টানা দুই বার ২০২০ ও ২০২১ সালে দেশের সেরা ব্র্যান্ড পুরস্কার অর্জন করে বিকাশ। একইসঙ্গে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিভাগেও টানা চারবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় বিকাশ। এছাড়া, বিশ্বখ্যাত ফরচুন ম্যাগাজিনের তৈরি তৃতীয় ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ লিস্টে বিশ্বসেরা ৫০টি কোম্পানির তালিকায় ২৩তম স্থান পায় বিকাশ।
- ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ২বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল
- ৩গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার মেগাওয়াট
- ৪বেরোবি শিক্ষক ইউসুফের সনদ জালিয়াতি
- ৫যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৭ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ৮গ্রামীণ ওয়ান স্কিম টুর লভ্যাংশ ঘোষণা
- ৯চাঁদপুরে শিক্ষা প্রশাসনে জনবল সংকট, একাধিকক গুরুত্বপূর্ণ পদ শূন্য
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
- ১গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৪কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৫কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৬ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৭বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৮গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৯গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি





পাঠকের মতামত