প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১ ৪:২২ পিএম

দেশের আর্থিক প্রযুক্তি (ফিনটেক) খাতে উদ্ভাবনী সেবায় অবদান রাখার জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত প্রথম ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড-২০২১’-এ ৫ ক্যাটাগরিতে ৪টিতে বিজয়ী ও ৩টিতে ‘অনারেবল মেনশন’ পুরস্কার জিতেছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

সোমবার (২৯ নভেম্বর) বিকা‌শের পক্ষ থে‌কে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

ফিনটেক খাতের টেকনোলজি ক্যাটাগরিতে ‘বিকাশ ম্যাপ’, রেমিটেন্স সেবা ক্যাটাগরিতে বিকাশের ‘রেমিটেন্স সেবা’, পেমেন্ট ক্যাটাগরিতে বিকাশের ‘পে বিল’ সেবা ও মোবাইল মানিতে বিকাশের ‘অ্যাড মানি’ সেবা বছরের সেরা উদ্ভাবনের স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি, পেমেন্ট ডিজিটাইজেশন, ডোনেশন সেবা ও আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখায় ‘অনারেবল মেনশন’ পেয়েছে বিকাশ।

বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড আয়োজন করে, যেখানে ১০০টিরও বেশি মনোনয়ন দেওয়া হয়।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে ১১টি ক্যাটাগরিতে ২৬ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিকাশের পক্ষ থেকে চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী পুরস্কারগুলো গ্রহণ করেন।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক অধ্যাপক আবদুল মোমেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ইমরান রহমানসহ অন্যান্য অতিথিরা।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম পরিচালিত ভোক্তা জরিপে টানা দুই বার ২০২০ ‍ও ২০২১ সালে দেশের সেরা ব্র্যান্ড পুরস্কার অর্জন করে বিকাশ। একইসঙ্গে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিভাগেও টানা চারবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় বিকাশ। এছাড়া, বিশ্বখ্যাত ফরচুন ম্যাগাজিনের তৈরি তৃতীয় ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ লিস্টে বিশ্বসেরা ৫০টি কোম্পানির তালিকায় ২৩তম স্থান পায় বিকাশ।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...