
লুইস সুয়ারেজ থাকার সময়ই তাকে প্রতিযোগিতায় রাখার মতো একজন স্ট্রাইকারকে দলে চাচ্ছিল বার্সেলোনা। শেষমেশ তা আর হয়নি। এবার আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ জানালেন, সে চাওয়া পূরণে তাকেই বার্সেলোনায় নিয়ে যেতে চেয়েছিলেন লিওনেল মেসি।
মেসির সঙ্গে বার্সেলোনার ২১ বছরের সম্পর্কের শেষ হয়ে গেছে চলতি বছরের মাঝামাঝিতে। এরপর তিনি পিএসজিতে যোগ দিয়েছেন ফ্রি এজেন্ট হয়ে। আর আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো সম্প্রতিই সিরি আ শিরোপাধারী ইন্টার মিলানের সঙ্গে নতুন চুক্তি সই করেছেন, যার ফলে অন্তত আগামী ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত তাকে দেখা যাবে নেরাজ্জুরি শিবিরে।
দু’জনেই গেল জুলাই মাসে কোপা আমেরিকা শিরোপা জিতেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে। তবে লাওতারো এবার জানালেন, শুধু আর্জেন্টিনাতেই নয়, তিনি মেসির সতীর্থ হতে পারতেন বার্সেলোনার হয়েও।
সুয়ারেজ থাকার সময়ই স্ট্রাইকারের খোঁজে ছিল বার্সা, ২০২০ সালে সুয়ারেজ চলে যাওয়ার পর তো আরও বেশি হন্যে হয়ে একজন সেন্টার ফরোয়ার্ডের খোঁজে নেমেছিল দলটি। সে প্রোফাইল মিলে যাওয়াতে লাওতারোর ওপর ভালোই নজর ছিল কাতালানদের। মেসি সে জায়গাতে তার অনেক আগে থেকেই চাইছিলেন লাওতারোকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লাওতারো বললেন, ‘জাতীয় দলে খেলার সময় এ নিয়ে আমাদের অনেক কথা হতো। তিনি আমাকে জিজ্ঞেস করতেন আমার সঙ্গে ইন্টারের সম্পর্ক কেমন।’
তবে বার্সেলোনায় এলে মানিয়ে নিতে সময় নিতে হতো তাকে, কিছুদিন থাকতে হতো সুয়ারেজের বিকল্প হয়েও। আর ইন্টার মিলানে ২০১৮ সালে যোগ দেওয়ার পর মিলানের পরিবেশেই খাপ খাইয়ে নিয়েছিলেন ভালোভাবে। সে কারণেই হয়তো, মিলানেই খুশি ছিলেন লাওতারো।
বললেন, ‘কিন্তু (তার উত্তরে) আমি সবসময়ই শান্ত থেকেছি, কারণ আমি ইন্টারকে এখানেই খুশি থাকার মতো একটা চুক্তি দিতে বলেছিলাম। এ কারণেই আমি খুশি, আর এখানেই আছি এখন। মিলানে আমি ভালো আছি, আমি আমার পরিবারকে ভালোবাসি।’
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত